সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা শ্রমিকের কাজ করতেন। মাসে ভাল টাকাই মাইনে দিত কোম্পানি। কিন্তু, করোনার কারণে হওয়া লকডাউনের জেরে পরিস্থিতি বদলে যায়। কোম্পানির ব্যবসা কমায় কোপ পড়ে কর্মচারীদের মাইনের উপরেও। এর ফলে স্কুলের ফি দিতে পারছিল না উত্তরাখণ্ড (Uttarakhand) -এর এক পড়ুয়া। তাই ডাকাতি করে সেই টাকা জোগাড় করার চেষ্টা করেছিল সে। কিন্তু, শেষরক্ষা হল না। তদন্তে নেমে আরও তিন অভিযুক্তের সঙ্গে তাকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উধম সিং নগর (Udham Singh Nagar) জেলার রুদ্রপুর শহরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রুদ্রপুর (Rudrapur) শহরের বলবন্ত এনক্লেভ কলোনি রেসিডেন্সিতে শচীন শর্মা নামে এক ব্যক্তির মাথায় বন্দুক ঠেকিয়ে ৫ লক্ষ লুট করার অভিযোগ ওঠে। এই ঘটনার তদন্তে নেমে চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে একজন কিশোরকে দেখে সন্দেহ হয় তদন্তকারীদের। এরপর তাকে জেরা করতে সে জানায়, তার বাবা রুদ্রপুরের একটি কোম্পানিতে কাজ করেন। আর সে শহরের একটি নামী স্কুলে পড়াশোনা করে। লকডাউনের জেরে তার বাবার মাইনে কমে যাওয়ায় স্কুলের ফি জমা দিতে পারছিল না। সেই টাকা জোগাড় করতে বাকিদের সঙ্গে ডাকাতিতে এসেছিল।
[আরও পড়ুন: অমরিন্দর সিংকে হত্যার পুরস্কার ১০ লক্ষ টাকা! পোস্টার উদ্ধারে চাঞ্চল্য মোহালিতে ]
এপ্রসঙ্গে রুদ্রপুরের সার্কেল ইন্সপেক্টর অমিত কুমার বলেন, ‘ওই কিশোরকে গ্রেপ্তার করার পর স্কুলের মাইনে দিতে সে এই কাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে। প্রাথমিক তদন্তে তার বাবা একজন শ্রমিক ও লকডাউনে মাইনে কমার বিষয়টিও সত্যি বলে জানা গিয়েছে। তবে এখনও তদন্ত চলছে তারপরই এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে।’
[আরও পড়ুন: ফের ভারত-ব্রিটেন বিমান চালুর দিন বদল, বিলেত ফেরত সব যাত্রীকেই থাকতে হবে কোয়ারেন্টাইনে]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে