সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্ষণের ঘটনা ঘটল দিল্লিতে৷ এবার উজবেকিস্তানের এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুদের বিরুদ্ধে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির মাসুদপুর এলাকায় ঘটনাটি ঘটেছে ১০ মার্চের মাঝরাতে৷ অভিযোগ দায়ের হয়েছে গত বুধবার৷
[মন্ত্রিসভায় রদবদল এপ্রিলে, মন্ত্রক হারাতে পারেন জেটলি-সুষমা]
পুলিশের কাছে মহিলা জানিয়েছেন, অনুভব যাদব নামে ওই ব্যক্তির সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ তাঁর৷ গত চার বছর ধরে সম্পর্ক ছিল দু’জনের মধ্যে৷ দুই সপ্তাহ আগেই তা ভেঙে যায়৷ তারপরই নানা ভাবে তাঁকে উত্যক্ত করত ওই ব্যক্তি৷ মাসুদপুরে একটি ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকতেন ওই যুবতী৷ মার্চের ১০ তারিখ রাত দু’টো নাগাদ নিজের চার বন্ধুকে নিয়ে ওই ফ্ল্যাটে আসে অনুভব৷ তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ৷ কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারান যুবতী৷ জ্ঞান ফেরার পর দেখতে পান ঘরে কেউ নেই৷ নিজে অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে৷ উঠতে গিয়ে তলপেটে ভীষণ ব্যথা অনুভব করেন৷
[কাটা পা হাতে নিয়ে হাসপাতালের দরজায় দরজায় ঘুরল রোগী]
৩৬ বছরের ওই মহিলার কথা অনুযায়ী, ঘটনার পর থেকে ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি৷ পুলিশে অভিযোগ দায়ের তো দূরের কথা নিজের চিকিৎসা করাতেও সাহস পাননি তিনি৷ শেষমেশ এক পরিচিত ব্যক্তির পরামর্শে দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন৷ মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অনুভব যাদব ও তার এক বন্ধু গৌরব ভাটিয়াকে৷ এই দু’জনকেই চিনতেন মহিলা৷ বাকিদের তিনি কোনওদিন দেখেননি বলে দাবি করেছেন৷ আপাতত অনুভব ও গৌরবকে জিজ্ঞাসাবাদ করে বাকি তিন জনের সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ৷
[প্রয়াগ গ্রুপের দুই কর্তাকে গ্রেপ্তার করল সিবিআই]
সর্বশেষ খবর
-
অবশেষে গ্রেপ্তার তৃণমূল নেতা শওকত মোল্লা, সোনারপুর থেকে এনআইয়ের জালে
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’