সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশুহাটে গোমাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করার পর থেকেই কেরল, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে শুরু হয়েছে বিক্ষোভ। অনেক জায়গায় গরুর মাংস খেয়ে বিক্ষোভ দেখিয়েছেন প্রতিবাদীরা। কিন্তু এর মধ্যে কেরলে ঘটেছে আরও একটি ঘটনা। গত ১৯ বছর ধরে নিরামিষাশী ছিলেন। কিন্তু এতদিন পর হঠাৎ করেই আমিষ খেলেন কংগ্রেস বিধায়ক ভিটি বলরাম। তাও আবার গরুর মাংস। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদেই এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। আর পুরো ঘটনাটি লাইভও করেছেন ফেসবুকে।
[গান্ধীমূর্তি ভেঙে ফেলে রাখা হল আবর্জনার স্তূপে, বিক্ষুব্ধ বাসিন্দারা]
জানা গিয়েছে, সম্প্রতি কোচিতে একটি অনুষ্ঠান ছিল। সেখানেই নিজের বন্ধুর থালা থেকে গরুর মাংস খেয়ে ফেলেন বলরাম। খাবার নিয়ে যে রাজনীতি গোটা দেশে চলছে, তাতে অংশ নিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। বলেন, ‘গত ১৯ বছর আমি নিরামিষ খাবার খেয়েছি। কিন্তু এখন আমার মনে হয়েছে গোটা দেশের সামনে খাবার নিয়ে রাজনীতি বিষয়টি তুলে ধরা উচিত। হিন্দুত্ববাদী এবং পুঁজিবাদীদের স্বার্থরক্ষা করতে গিয়ে দেশের জনগণের অধিকার খর্ব করছে কেন্দ্র সরকার। আমি গরু খেয়েই এই প্রতিবাদে অংশ নিয়েছি।’ বলরামের ঘটানো এই কাণ্ডের ভিডিওটি ফেসবুকে লাইভ করার পরপরই সেটি ভাইরাল হয়ে যায়। প্রায় কয়েকহাজার লোক সেটি দেখেছেন আর শেয়ার করেছেন।
[টেলিশপিংয়ের নামে ‘সেক্স চ্যাট’ ও দেহ ব্যবসা, ফাঁস প্রতারণা চক্র]
এদিকে, প্রকাশ্য দিবালোকে একটি বাছুরকে হত্যা করার অপরাধে বৃহস্পতিবার আট জনকে আটক করল কেরল পুলিশ। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আটক ৮ জনের মধ্যে যুব কংগ্রেস নেতা রিজিল মাকুট্টিও রয়েছেন। দিল্লিতে ক্ষমতায় আসার পর, দেশজুড়ে বেআইনি গোহত্যা রুখতে উদ্যোগ নিয়েছিল মোদি সরকার। গত শনিবার পশুহাটে গোমাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়, পশুহাট বা পশুমেলায় বেআইনিভাবে আর পশুর মাংস বিক্রির অনুমতি মিলবে না। ধর্মীয় কারণে বলি দেওয়ার জন্য বা মাংস খাওয়ার জন্য গরু, মোষ, ষাঁড়, বলদ, বাছুরের মতো গবাদি পশুগুলিকে এই বাজারে বিক্রি করা যাবে না। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে দেশের বিভিন্ন রাজ্যেই প্রতিবাদ আন্দোলনে নামে বিরোধী দলগুলি। কেরলেও এই সিদ্ধান্তের প্রতিবাদে একযোগে রাস্তায় নেমেছে শাসকদল সিপিএম-র নেতৃত্বাধীন এলডিএফ ও বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। কান্নুর শহরে বহু লোকের জমায়েতের মধ্যেই ‘বিফ ফেস্ট’ নামে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে প্রকাশ্যে ১৮ মাস বয়সের একটি বাছুরকে কেটে মাংস ভাগাভাগি করে খান যুব কংগ্রেস কর্মীরা। সেই ঘটনাতেই এদিন গ্রেপ্তার হলেন মাকুট্টি।
[বিরল অস্ত্রোপচারে সুস্থ হল চার পা নিয়ে জন্মানো শিশু]
সর্বশেষ খবর
-
প্রৌঢ়ার বুকে আস্ত পাকস্থলী! জটিল অস্ত্রোপচার সরকারি হাসপাতালে
-
সঙ্গী ‘পারো’, ৭০০ কিমি পাড়ি দিয়ে রথে জগন্নাথ দর্শনে সাঁইথিয়ার গোপাল
-
১০ জনের সুইজারল্যান্ডকেও ৯০ মিনিটে হারাতে পারল না আর্জেন্টিনা, খেলা গড়াল এক্সট্রা টাইমে
-
পর পর দুই সিরিজে হোয়াইটওয়াশ, একাধিক লজ্জার রেকর্ড, শ্রেয়স বলছেন, ‘শিক্ষা নিচ্ছি’
-
বন্ধু বেলিংহ্যামের গোলেই ভাঙল হালান্ডের স্বপ্ন সফর, নরওয়ের রণতরী ডুবিয়ে সেমিতে ইংল্যান্ড