সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক পদ এক পেনশন-প্রকল্পে যখন প্রধানমন্ত্রীর নাম তুলে বারবার আক্রমণ শানাচ্ছেন রাহুল গান্ধী, তখন ড্যামেজ কন্ট্রোলে আসরে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু৷ জানালেন, যে কোনও কাণ্ডে মোদির নাম জড়ানো এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে৷
এক পদ এক পেনশন প্রকল্প রূপায়ণের দাবিতে প্রাক্তন সেনাকর্মীর আত্মহত্যাকে ঘিরে সরগরম দিল্লি৷ একদিকে প্রশাসনের হাতে আটক কেজরি-রাহুলের ঘটনা যখন মোদি সরকারের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে, অন্যদিকে এই ইস্যুকে ভিত্তি করেই বিজেপি বিরোধী জোট সক্রিয় হতে ঘর গুছোচ্ছে৷ আর এই পরিস্থিতিতে বারবার উঠে আসছে মোদির নাম৷ সেনার সার্জিক্যাল স্ট্রাইকের কৃতিত্বের অংশীদার হিসেবে যখন মোদির নাম উঠে আসে, তখন সেনাকর্মীর আত্মহত্যার দায়ও তাঁকেই নিতে হবে, এমনটাই দাবি বিরোধীদের৷ এই মতেরই তীব্র বিরোধিতা করলেন ভেঙ্কাইয়া নাইডু৷ জানালেন, আগে সবকিছুর জন্য আরএসএস-কে দায়ী করা হত৷ তাঁর দাবি, যদি কোথাও বৃষ্টি না হত, কোনও দম্পতির সন্তান না হত, অমনি দোষ দেওয়া হত সংঘকে৷ আর এখন যে কোনও ইস্যুতে জড়িয়ে ফেলা হয় মোদির নাম৷ তাঁর মতে এটি এখন একটি চলতি ফ্যাশন হয়ে উঠেছে৷জনপ্রিয়তা পেতেই যে এ কাজ করা হচ্ছে, এমনটাই মত তাঁর৷
সর্বশেষ খবর
-
বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার পরেও নেতাজি নিয়ে মন্তব্যে আপসোস নেই! কী ব্যাখ্যা অনন্ত মহারাজের?
-
ভারতের ভূখণ্ড নিজেদের বলে দাবি নেপালের! প্রমাণ কই? বলেন্দ্র সরকার বলল, কাগজ নেই
-
মহিলাদের বছরে ৫০ হাজার, নির্বাচনের মুখে যোগীরাজ্যে নয়া প্রকল্প! ‘ভোট কেনার চেষ্টা’, তোপ অখিলেশের
-
অ্যাপে পরিচয়, ১০ মাসের বিয়ে! মৃত্যুর আগে স্বামীকে শেষবার কী বলেছিলেন এনআরএসের নার্স?
-
আন্তর্জাতিক বাঁহাতি দিবসে নজির স্টার্কের, অস্ট্রেলিয়ার মাটিতে দাপট বাংলাদেশেরও