সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোলি সেলিব্রেশন করেছে গোটা দেশ। তাঁরাই বা বাদ যাবেন কেন? তাই থানায় বসেই ঠান্ডা বিয়ারে গলা ভেজালেন পুলিশকর্মীরা। সে ভিডিও ভাইরাল হতেই গোয়লিয়রের ওই ১৫ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল।
[ Jio-কে টেক্কা! খুব সস্তায় রোজ ২ জিবি করে ডেটা দিচ্ছে BSNL ]
পুলিশকর্মীদের হোলি অবশ্য একটা দিন পরে। কেননা হোলির দিনে কোনও কর্মীরই ছুটি থাকে না। রাজ্যে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য অতন্দ্র থাকতে হয় তাঁদের। তার পরের দিনটা সারা রাজ্যের পুলিশ কর্মীরাই চাইলে হোলি সেলিব্রেট করতে পারেন। তাতে দোষের কিছু নেই। আবিরে ও জলরঙে হোলিতে মাততে পারেন তাঁরা। কিন্তু যে পুলিশকর্মীরা হোলিতে মদ্যপানের বিরুদ্ধে প্রচার চালান, তাঁরাই যখন থানায় বসে গলা ভেজান, তখন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রত্যাশিতভাবেই এ ভিডিও ভাইরাল হওয়ার পর সারা দেশ থেকে সমালোচনার তির ছুটে আসে গোয়ালিয়রের দিকে। তারপরই ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হল। সাসপেন্ড পুলিশ কর্মীদের মধ্যে আছেন দু’জন এএসআইও। ভিডিওর সত্যতা খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন গোয়ালিয়র পুলিশের এসপি।
#CaughtonCam Policemen drinking beer inside a Police station in Madhya Pradesh’s Gwalior. (14.3.17) pic.twitter.com/tYW9F0GvCX
— ANI (@ANI_news) March 16, 2017
সর্বশেষ খবর
-
১৪৯ বছরের টেস্ট ক্রিকেটের বিশ্বরেকর্ড, ৪০১ রানের জুটিতে বিরাট জয় ওয়েস্ট ইন্ডিজের
-
গলায় মালা, দু’হাত তুলে নাচ! দিঘার জগন্নাথ সংস্কৃতি ক্ষেত্রে শিশির, বললেন ‘পারিবারিক স্টাইল’
-
ইরানের ‘হুমকি’তে আপাতত বন্ধ হামলা, আবারও বৈঠকে তেহরান-ওয়াশিংটন, আদৌ ফিরবে শান্তি?
-
১০৮ কলস জলে স্নান, ৫৬ ভোগের ব্যবস্থা, দিঘার জগন্নাথদেবের স্নানযাত্রার পর গজবেশ
-
‘নিজকে এই ইন্ডাস্ট্রির বাইরের সদস্য মনে হয়নি’, ‘আজও অর্ধাঙ্গিনী’ নিয়ে আড্ডায় জয়া