সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গঙ্গারতি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে অত্যন্ত ভক্তির বিষয়। বারাণসীর গঙ্গারতির বিরাট শোভা দেখতে গোটা দেশের ভক্তরা ভিড় জমান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকেও বারাণসীর বিখ্যাত গঙ্গারতি দেখাতে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গঙ্গাসাগর মেলায় আবার গঙ্গারতির অপেক্ষায় থাকেন বহু মানুষ। কিন্তু এমন ভক্তিমূলক কাজ করেও যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যায়, তা এই ব্যক্তিকে না দেখলে হয়তো বিশ্বাস হত না।
[সেনার গুলিতে খতম শীর্ষ লস্কর নেতা আবু দুজানা]
গঙ্গারতির রকমভেদ বলতে কী কী মাথায় আসতে পারে আপনার? গঙ্গার সামনে দাঁড়িয়ে কাসর, ঘণ্টা বাজিয়ে জাঁকজমকপূর্ণভাবে দেবী গঙ্গার আরাধনা। অথবা মাঝনদীতে নেমে গঙ্গাকে প্রনাম জানানো। কিন্তু কখনও ভেবেছেন গঙ্গা নদীর উপর শূন্যে ভাসমান অবস্থাতেও আরতি করা সম্ভব! হয়তো না। কিন্তু এক ব্যক্তি এমনটাই করে দেখালেন। হাতে মঙ্গলদীপ নিয়ে ফ্লাইবোর্ডে ভর করে সোজা জল থেকে প্রায় ৬ ফুট উপরে উঠে গেলেন সোজা। আর সেই ঝুলন্ত অবস্থাতেই সারলেন গঙ্গারতি। তবে এই ঘটনা ঠিক কোথায় ঘটেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ব্যক্তি এই অভিনব গঙ্গারতির ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় চর্চার বিষয়ে পরিণত হয়েছে। বিদেশে যদিও ফ্লাইবোর্ড নিয়ে বিভিন্ন স্টান্ট বেশ জনপ্রিয়। বলিউড ছবি ‘ব্যাং ব্যাং’-এও ফ্লাইবোর্ডে স্টান্ট করে দর্শকদের চমকে দিয়েছিলেন সুপারস্টার হৃতিক রোশন। তবে এ দেশে এভাবে গঙ্গারতির দৃশ্য সত্যিই বিরল।
[দীর্ঘদিন পরচুলা না খোলায় মাথায় থিকথিকে পোকা, তারপর…]
দেখে নিন ভাইরাল হওয়া সেই ভিডিও।
সর্বশেষ খবর
-
ডায়েট ফ্রেন্ডলি গাজরের হালুয়া! ‘সোনার পাথরবাটি’ নয়, ৩টি বিষয় মাথায় রাখলে বানানো যায় সহজেই
-
তিব্বতে ফের হ্রদ ভাঙলে ভাসবে বিহার! নদীগুলিতে চলছে কড়া নজরদারি, বাড়ছে আতঙ্ক
-
মাঝ সমুদ্রে ট্রলারডুবি, ৯ মৎস্যজীবীর পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী
-
বিএসএস নাম প্রত্যাহার করায় কলকাতা লিগের সুপার সিক্সে মোহনবাগান, এক পয়েন্ট দরকার ইস্টবেঙ্গলের
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই পদক্ষেপ, মুছল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন