সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক৷ তারপর একের পর এক পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন৷ প্রত্যেকবারই যোগ্য প্রত্যুত্তর দিয়েছে ভারতীয় সেনা৷ মঙ্গলবার পাকিস্তানের ১৪টি সেনাঘাঁটি উড়িয়ে দিয়েছেন ভারতীয় জওয়ানরা৷ এবারে পাক সেনাঘাঁটি ওড়ানোর ভিডিও প্রকাশ করা হল বিএসএফ-এর পক্ষ থেকে৷
৩৪ সেকেন্ডের এই ভিডিও প্রকাশ করে সিনিয়র বিএসএফ আধিকারিক জানিয়েছেন, পাকিস্তান ক্রমাগত ভারতীয় সীমান্ত এলাকায় আঘাত হানছে৷ প্রতিবার ভারত উত্তর দিয়েছে৷ এবারে প্রতিবেশী দেশ সাধারণ নাগরিকদের উপর হামলা চালাতে শুরু করেছে৷ তবে ভারত তা করেনি৷ ভারতীয় জওয়ানরা প্রত্যেকবার সাধারণ পাক নাগরিকদের বাঁচিয়ে সন্ত্রাসবাদীদের ঘাঁটি এবং তাদের মদত দেওয়া পাক সেনাঘাঁটিগুলিতেই আক্রমণ চালিয়েছে৷
পাকিস্তান যতবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে আক্রমণ চালাবে, ততবারই ভারতীয় জওয়ানরা এভাবেই প্রত্যুত্তর দেবে জানিয়েছেন বিএসএফ আধিকারিক৷
সর্বশেষ খবর
-
ফ্রিজ ম্যাগনেটেই লুকিয়ে সৌভাগ্যের চাবি! জেনে নিন বাস্তুমতে কী কী শুভ
-
করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার! কী করলেন স্থানীয়রা?
-
কাটছে জট! জার্মানির সঙ্গে বৃহত্তম সাবমেরিন চুক্তির পথে দিল্লি, ভারত মহাসাগরে ভাঙবে ‘ড্রাগনে’র জাল?
-
দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ভাঙচুর পুলিশের গাড়ি! চাঞ্চল্য দুর্গাপুরে
-
রক্ত দেওয়ার পর ক্লান্ত লাগছে, কী হয় শরীরের অন্দরে, কীভাবে ফিট হবেন?