সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখের সামনে দুই ব্যক্তিকে মারামারি করতে নিশ্চয়ই দেখেছেন! মারমুখী ব্যক্তিদের ঠেকাতে কেউ কেউ ভগবানের নাম নিয়ে থামানোর চেষ্টা করেন। কিন্তু যখন ভগবানেরই দুই সেবক অর্থাৎ দু’জন সাধু নিজেদের মধ্যে ঝামেলায় জড়ান তখন! শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে উত্তরপ্রদেশের মথুরার বিখ্যাত রাধা-রানি মন্দিরে। যেখানে নিজেদের মধ্যে বচসায় জড়ায় দুই সাধু। শেষপর্যন্ত তা গড়ায় হাতাহাতিতে। পড়ে দু’জনকেই হাতকড়া পড়তে হয়।
[গাড়িতে লিফট দেওয়ার নামে পরিত্যক্ত কারখানায় নিয়ে গিয়ে ধর্ষণ মহিলাকে]
জানা গিয়েছে, শনিবার মথুরার বরসানা মন্দিরে ছাপ্পান্ন ভোগের সময় নিজেদের মধ্যে ঝগড়ায় জড়িয়ে পড়েন সাধু বালক দাস এবং সঞ্জয় বাবা। প্রথমে দু’জনে ঝগড়া শুরু হয়। এরপরই একে অপরের দিকে তেড়ে যান। দু’জনের সংঘর্ষের সেই সিসিটিভি ফুটেজটি সম্প্রতি প্রকাশ করেছে সংবাদসংস্থা এএনআই। যা ইতিমধ্যে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
#WATCH: Two Sadhus clash at Barsana’s Radha Rani Temple in #Mathura during an argument, both arrested says police #UttarPradesh pic.twitter.com/QTcfDzEFZO
— ANI UP (@ANINewsUP) November 11, 2017
ভিডিওয় দেখা যাচ্ছে, আচমকাই দুই সাধু নিজেদের মধ্যে লড়াই শুরু করেন। বেশ কয়েকজন এসে তাঁদের থামানোর চেষ্টা করেও সামলানো যায়নি। এরপর এক মহিলাও দু’জনকে থামাতে উদ্যত হন। কিন্তু শেষপর্যন্ত ব্যর্থ হন তিনিও। যদিও উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, দুই সাধুকেই গ্রেপ্তার করা হয়েছে।
[রূপকথাকে নতুন করে পর্দায় জীবন্ত করে তুলল শাহিদ-দীপিকার রসায়ন]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে