Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

বাড়িতে শৌচালয় না থাকলে এবার মিলবে না বিদ্যুৎ!

কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০১৭, ১৫:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২০, ২০১৭, ১৫:৪৩

options
link
বাড়িতে শৌচালয় না থাকলে এবার মিলবে না বিদ্যুৎ! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে শৌচাগার রয়েছে? উত্তর যদি না হয়, তাহলে মিলবে না বিদ্যুৎ। বিদ্যুৎ সংযোগের প্রয়োজন হলে বাড়িতে শৌচাগার বানাতে হবে। শুনতে অবাক লাগলেও রাজস্থানের ভীলওয়াড়া জেলার গাঙ্গিথালা গ্রামে জারি হয়েছে এমনই নির্দেশ। সৌজন্যে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কার্তার সিং। সম্প্রতি একটি নির্দেশিকা জারি করে তিনি জানিয়েছেন, যাঁরা যাঁরা ১৫ দিনের মধ্যে বাড়িতে শৌচালয় বানাবেন না, তাঁদের বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে।

[ইনিই কি দুনিয়ার সেরা সুন্দরী সঞ্চালিকা? নেটদুনিয়ায় আলোচনার ঝড়]

জানা গিয়েছে, গত ১৮ আগস্ট কার্তার সিং এলাকায় খোলা জায়গায় শৌচকর্মের বিরুদ্ধে প্রচাক চালাচ্ছিলেন। তখনই পিপলুণ্ড গ্রামের কাছে কয়েকজন গ্রামবাসীকে খোলা স্থানেই শৌচকর্ম করতে হাতেনাতে ধরে ফেলেন। ধরা পড়েও গ্রামবাসীরা এই কাজ বন্ধের কথায় রাজি না হওয়ায়, ওই ছয় ব্যক্তিকে আটক করার নির্দেশ দেয় পুলিশ। শেষপর্যন্ত ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড এবং ১৫ দিনের মধ্যে বাড়িতে শৌচালয় তৈরির আশ্বাস দেওয়ার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এই প্রসঙ্গে কার্তার সিং বলেন, ‘পঞ্চায়েতের সমীক্ষার পর দেখা গিয়েছে মাত্র ১৯ শতাংশ বাড়িতে শৌচালয় রয়েছে। বাকিদের নেই। কিন্তু কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। তাই আমি বিদ্যুৎ দপ্তরকে বলেছিলাম যাঁরা বাড়িতে শৌচালয় তৈরির কাজ করাবে না তাঁদের বাড়িতে বিদ্যুতের পরিষেবা দেওয়া হবে না।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[গাজরের গুণে দাম্পত্যে ফিরল শান্তি, কীভাবে জানেন?]

যদিও সিনিয়র অফিসারদের মধ্যস্থতায় পিছিয়ে এসেছেন ওই আধিকারিক। এই প্রসঙ্গে ভিলওয়াড়ার কালেক্টর জানান, সিদ্ধান্তটি খুবই কড়া নেওয়া হয়ে গিয়েছিল। আমার মনে হয় না বিদ্যুৎ পরিষেবা বন্ধ করার কোনও প্রয়োজন নেই। গ্রামবাসীদের বোঝালেই কাজ হাসিল হয়ে যাবে।

[ধেয়ে আসছে দৈত্যাকৃতির গ্রহাণু, ১ সেপ্টেম্বরই কি পৃথিবীর শেষ দিন?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.