সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট ছাড়ার পর ইদানীং সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। সোমবারই গবাদি পশু বিক্রি সংক্রান্ত কেন্দ্রের নির্দেশিকা নিয়ে একটি অভিনব ছবি শেয়ার করেছিলেন। আর এবার বিশ্ব উষ্ণায়ন নিয়ে টুইটারে নিজের মতামত জানালেন বীরেন্দ্র শেহবাগ। তাঁর সেই টুইটটি ঘিরে বিতর্কের ঝড় উঠল নেটদুনিয়ায়। চাপে পড়ে আবার নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিতে হল প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যানকে।
[কাশ্মীরে এবার সেনার নজরে ‘বেডরুম জেহাদি’রা]
বৃহস্পতিবার প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই চুক্তি ভারত ও চিনের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলির কাছ থেকে বিরাট অঙ্কের আর্থিক সাহায্য পাচ্ছে এই দুই দেশ। এই চুক্তি মার্কিন অর্থনীতির পক্ষে ক্ষতিকর। এই ঘটনার ঠিক পরেই শুক্রবার একটি টুইট করেন বীরেন্দ্র শেহবাগ। টুইটারে তিনি লেখেন, আমেরিকায় হয়তো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। কিন্তু ভারতে ট্রাফিক জ্যাম আর ভিড়ের সঙ্গে দূষণের কী সম্পর্ক! এসব ছেড়ে প্রকৃত সমস্যাগুলি ভাবা উচিত।
Global warning ho rahi hogi US mein.Traffic and congestions se India ke pollution par kya farak padta hai ! Concentrate on real issues !
— Virender Sehwag (@virendersehwag) 2 June 2017
শেহবাগ এই টুইটটি করার পর, বিতর্কের ঝড় ওঠে নেটদুনিয়ায়। ট্রাফিক জ্যামের সঙ্গে দূষণের কোনও সম্পর্ক নেই। এই ভ্রান্ত ধারণার প্রতিবাদে সরব হন অনেকেই। চাপে পড়ে ফের একটি ভিডিও পোস্ট করেন শেহবাগ। ভিডিও বার্তায় নিজের ভুল স্বীকার করে নেন তিনি। শেহবাগ বলেন, “ট্রাফিক জ্যাম ও ভিড়ের কারণে আমাদের শহরগুলিতে দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বাড়ছে।” এবিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য টুইটটি করে করেছিলেন তিনি।
.Great to see so much concern.Traffic & pollution r real issues! This World Environment Day,Ola Share karo, congestion ghatao #FarakPadtaHai pic.twitter.com/squOq840KQ
— Virender Sehwag (@virendersehwag) 2 June 2017
[কাশ্মীরিদের ‘সংগ্রামে’ মদত দেবে পাকিস্তান, দাবি আজিজের]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের