সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর এক ঘোষণাতেই দেশে রাশি রাশি নোট বাতিল হয়েছে৷ সাধারণ মানুষ পুরনো নোটের বদলে নতুন নোট নিয়ে আসছেন৷ সেই সব অচল নোট জমা পড়ছে ব্যাঙ্কে৷ কিন্তু এ তো অচল আধুলি৷ তাহলে কী গতি হবে এইসব নোটের?
ইতিমধ্যেই বিভিন্ন ব্যাঙ্ক থেকে বাতিল নোট সংগ্রহ করা শুরু হয়েছে৷ জানা যাচ্ছে, প্রায় ২৩০০ কোটি বাতিল নোট জমা হয়েছে৷ সাধারণত যে কোনও অচল বা বাতিল নোটকেই নষ্ট করে ফেলা হয়৷ এক্ষেত্রেও তাই করা হবে৷ বিপুল পরিমাণে জমা হওয়া বাতিল নোট মাটির নিচে চাপা দেওয়া হবে৷ কিছু কিছু নোট পুড়িয়ে ফেলে ছাইয়ের মণ্ড হিসেবে ব্যবহার করা হবে শিল্পক্ষেত্রে৷ কোনও কোনও নোট প্রসেস করে পেপারওয়েটও তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে৷
নোট তৈরিতে প্রতি বছর রিজার্ভ ব্যাঙ্ক খরচ করে প্রায় ৪০ কোটি ডলার৷ ফলত নোট বাতিলের আর্থিক ক্ষতিও হল সীমাহীন৷ অর্থনীতির বিশেষজ্ঞদের মতে, নোট বদলের খরচ প্রায় ২০০০ কোটি টাকা৷ কালো টাকা রুখতে মোদির অভিযানের দরুন এই পরিমাণ ক্ষতি বহন করতে হবে দেশবাসীকে৷
সর্বশেষ খবর
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের
-
কল্যাণীতেই হবে বিমানবন্দর, জোরালো বার্তা শান্তনুর, ওয়াটার মেট্রো নিয়ে কী বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর?
-
‘সব কর্মফল! তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হত’, বিস্ফোরক দেব