সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাসপাতালের আইসিইউয়ে যৌন হেনস্তার শিকার রোগিণী! অভিযুক্ত ওয়ার্ড বয়। মহারাষ্ট্রের থানে জেলায় চাঞ্চল্য এমনই এক ঘটনাকে ঘিরে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঠিক কী অভিযোগ? জানা গিয়েছে, পেটে সংক্রমণ নিয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন বছর কুড়ির ওই তরুণী। তাঁকে রাখা হয় আইসিইউয়ে। গত সোমবার ভোরবেলা সেখানে প্রবেশ করেন ওয়ার্ড বয়। এর পরই তিনি ওই নির্যাতিতার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। পরে তাঁকে বিয়ের প্রস্তাবও দেন তিনি।
[আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সমর্থক, ‘ভারত বিরোধী’ সেই মার্কিন আইনপ্রণেতার সঙ্গে সাক্ষাৎ রাহুলের]
নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আর জি কর আবহে মহারাষ্ট্রের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের ভিতরে এভাবে রোগিণীর শ্লীলতাহানি কী করে হতে পারে, নিরাপত্তার ব্যবস্থা এতটা ঠুনকো কী করে উঠছে প্রশ্ন।
প্রসঙ্গত, সম্প্রতি ধর্ষণের অভিযোগ উঠেছে বায়ুসেনার এক অফিসারের বিরুদ্ধে। এক মহিলা অধস্তন আধিকারিকের করা অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরের বদগাম থানায় এফআইআর দায়ের হয়েছে বলেই পুলিশ সূত্রে জানানো হয়েছে। বায়ুসেনা এই মামলায় পুলিশের সঙ্গে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
[আরও পড়ুন: নির্বাচনের আগে বিপাকে ফারুক আবদুল্লা! দুর্নীতি মামলায় নয়া অভিযোগে আদালতে ইডি]
সর্বশেষ খবর
-
দিনকয়েক আগেই কলকাতায় আসা! রাতের অন্ধকারে হঠাৎ ফের বাংলাদেশে ফেরার চেষ্টা, সীমান্তে পা রাখতেই…
-
কলকাতায় পৌঁছেই মাঠে নেমে পড়ল ফোরলানের উরুগুয়ে, আজ আসছে ব্রাজিল
-
লাইনে শাবল ফেলে দুর্ঘটনার ছক! রুখে দিয়ে পুরস্কৃত দুই রেলকর্মী
-
তোলাবাজি অতীত, পাণ্ডবেশ্বরে ১ হাজার কোটির বিনিয়োগ! ‘প্রচুর কর্মসংস্থান হবে’, জানালেন বিধায়ক
-
মদের দোকান খুলতে বদলের বাংলায় নয়া বিধি! শপিং মলের ক্ষেত্রেও আনা হয়েছে সংশোধন