সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে দেশের ২৪টি বিমানবন্দরে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় চূড়ান্ত সতর্কতা জারি করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ এর মধ্যে রাজধানী দিল্লি-সহ সীমান্তবর্তী চারটি রাজ্য জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান ও গুজরাতের সমস্ত বিমানবন্দর রয়েছে৷ যার পরিপ্রেক্ষিতে চরম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷ অসামরিক পরিবহণ মন্ত্রকের নিরাপত্তা ব্যুরো প্রতিটি শহরের পুলিশ প্রধান, বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ ও আধা সামরিক বাহিনীর কর্তাদের সতর্ক করে দিয়েছে৷ বার্তা পাঠানো হয়েছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বিমান পরিবহণ সংস্থাগুলিকেও৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১