সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি লম্বা পাইথনের পেটে ঢুকে গেল আস্ত একটি নীলগাই৷ এমনই বিরল ঘটনার সাক্ষী হলেন এক কৃষক৷ আর পাঁচটা প্রাণীর মতো পাইথনের খাওয়া কিন্তু স্বাভাবিক নয়৷ দেখলে আঁতকে উঠতে হবে৷ সেই ছবিই ধরা পড়েছে ক্যামেরায়৷
গুজরাতের জুনাগড় জেলার ঘটনা৷ এক কৃষক হঠাৎই দেখতে পান ১৮-২০ ফুট লম্বা একটি পাইথন বড়মাপের এক নীলগাইকে নিজের খাদ্য বানাতে চলেছে৷ চোখের সামনে এমন দৃশ্য দেখে প্রথমে চমকে ওঠেন তিনি৷ তারপর নিজেকে সামলে নিয়ে গিরনার অভয়ারণ্য কর্তৃপক্ষকে ফোনে খবর দেন ওই ব্যক্তি৷ বন দফতরের তরফে জানানো হয়, অভয়ারণ্যে পাইথনকে সচরাচর ঘুরে বেড়াতে দেখা যায় না৷ দফতরে একটি ফোন পেয়ে ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়৷ কর্মীরা পাইথনটিকে একটি নিরাপদ জায়গায় নিয়ে যান৷ যাতে সে কোনওভাবে আর অন্য বন্য জন্তু বা মানুষের ক্ষতি করতে না পারে৷ খাওয়া শেষ হলে তাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়৷
এ দেশে এমন ঘটনা নিঃসন্দেহে বিরল৷ পাইথনের নীলগাই খাওয়ার ভিডিওটি তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে৷ সাহসী হলে তবেই ভিডিওটি ক্লিক করে দেখবেন৷
সর্বশেষ খবর
-
মা ভেবে গরুর ছবি থেকে দুধপানের চেষ্টা বাছুরের! ভাইরাল ভিডিওর সত্যিটা কী?
-
‘বারে গিয়ে মদ্যপান চলবে না, দমন করুন ইচ্ছা’, শিক্ষকদের ‘আত্মনিয়ন্ত্রণের’ পাঠ বিজেপি বিধায়কের
-
‘যুদ্ধের নিয়ম বদলে গিয়েছে’, তেল ট্যাঙ্কার খুইয়ে আমেরিকায় ভয়ংকর হামলার হুমকি ইরানের
-
পকেটে বি টেক, অথচ প্রবীণ আত্মীয়ের বাড়িতে ঢুকেই যা করতেন…,মহিলার কাণ্ডে অবাক পুলিশ
-
মিলিয়ে দিল SIR! ‘মৃত’ দাদাকে ৩৫ বছর পর ফিরে পেলেন ভাই