সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজপথের পাশে দাঁড়িয়ে ভারতের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রসাদ৷ একপাশে কন্যা ইন্দিরাকে নিয়ে বসে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু৷ লিফলেটগুলির উপর একবার চোখ বুলিয়ে নিচ্ছেন৷
আকাশে সুখোই, মাটিতে ভীষ্ম! রাজপথে শক্তি প্রদর্শন ভারতীয় সেনার
সেদিনও ছিল ২৬ জানুয়ারি৷ বছর কয়েকের স্বাধীন ভারতের সাধারণতন্ত্র দিবসের বর্ষপূর্তির উদযাপন৷ সোনালি সেই অতীতের ঝলক আজকের দিনে রইল প্রত্যেক ভারতবাসীর জন্য৷ ২০১৭ সালের সাধারণতন্ত্র দিবসের অবসরে দেখে নিন ১৯৫১-র ইতিহাসকে৷
ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল ১৯৪৭ সালে৷ কিন্তু দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং মাউন্টব্যাটেন ছিলেন ভাইসরয়৷ ঔপনিবেশিক ভারত শাসন আইনে কিছু রদবদল ঘটিয়েই দেশ শাসনের কাজ চলছিল৷ ১৯৪৭ সালের ২৮শে আগস্ট একটি স্থায়ী সংবিধান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়৷ এই কমিটির চেয়ারম্যান ছিলেন ভীমরাও রামজি আম্বেদকর৷
পদ্ম পুরস্কারে উজ্জ্বল অবহেলিতরা
বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর ২৪ শে জানুয়ারি ১৯৫০ এ গণপরিষদের ৩০৮ জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে-লেখা দু’টি নথিতে (একটি ইংরেজি ও অন্যটি হিন্দি) স্বাক্ষর করেন৷ এর দু’দিন পর ১৯৫০ সালের ২৬ জানুয়ারি সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয়৷ একবছরের মাথায় ১৯৫১ সালে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটির বর্ষপূর্তি উদযাপন করেছিল দেশ৷ সেদিনও শান্তির কামনা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু৷
সাধারণতন্ত্র দিবস সম্পর্কে এই ১০টি তথ্য জানলে আপনিও গর্বিত হবেন
সর্বশেষ খবর
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?
-
হাতে ৩৫ লাখি ব্যাগ, ২১ লক্ষের ঘড়ি পরে সংসদে ‘ক্যুইন’, মহুয়ার পর চর্চায় কঙ্গনার ‘ব্যাগবতী’
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই