সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুষ্কৃতীর খোঁজে বাংলায় এসে গণপিটুনিতে প্রাণ হারিয়েছিলেন বিহারের (Bihar) পুলিশ আধিকারিক। ছেলেকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছিলেন মা। শেষে ছেলের শোকে প্রাণ হারালেন তিনি। রবিবার মা-ছেলের শেষকৃত্য হল একসঙ্গে। হৃদয়বিদারক এই ঘটনাকেই এবার বাংলায় প্রচারের হাতিয়ার করল বিজেপি।
পূর্ব বর্ধমানের তালিত ময়দানের সভা থেকে বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে সরব হন বিজেপির হেভিওয়েট প্রচারক নরেন্দ্র মোদি (Narendra Modi)। অরাজকতার প্রমাণ দিতে গিয়ে উত্তর দিনাজপুরের ঘটনার কথা তুলে আনেন তিনি। শনিবার পান্তিপাড়া গ্রামে বিহারের এক পুলিশ আধিকারিক অশ্বিনীকুমারকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে। সেই খবর অশ্বিনীকুমারের পরিবারের কাছে পৌঁছতেই শোকে প্রয়াত হন তাঁর মা-ও। এদিন নিজের বক্তব্যে সেই ঘটনার উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। বললেন, “গতকাল বিহারে ছেলের শোকে মা প্রাণ হারিয়েছেন। তাঁর ছেলে বাংলায় দুষ্কৃতীকে ধরতে এসে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন। দিদি ওই মা কি আপনার মা নয়?” এর পরই তাঁর কটাক্ষ, “বাংলার মানুষ আপনার নৃশংসতাটা দেখেনি।”
[আরও পড়ুন : চার দফার ভোটের পরই রাজ্যে প্রচারের কৌশল বদলাচ্ছে বিজেপি]
সর্বশেষ খবর
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট
-
তারাপীঠের পর এবার রামপুরহাটের হোটেলে আগুন, আতঙ্কে হুড়োহুড়ি, ঘটনাস্থলে দমকল
-
মাত্র তিনদিনেই শেষ কাজ! এসআইআরের মতোই জনগণনাতেও নজির সাঁইথিয়ার শিক্ষকের