রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। বাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর, এই প্রথমবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রবি। আজ, সোমবার রাষ্ট্রপতি ভবনে যান আরএন রবি। এই সাক্ষাৎ নিছক সৌজন্যমূলক নাকি, অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে শুরু জল্পনা।
ভোটমুখী বাংলায় হঠাৎ সিভি আনন্দ বোস রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন। প্রাক্তন কেন্দ্রীয় অফিসার (আইপিএস) আরএন রবিকে (RN Ravi) রাজ্যপাল করে নিয়ে আসা হয় বাংলায়। কেন ভোটের মুখে রাজ্যপাল বদল সেই প্রশ্ন ওঠে। সিভি আনন্দ বোসও ইস্তফার কারণ জানাননি। কেন এই সিদ্ধান্ত প্রশ্ন তুলে মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিকে গতকাল রবিবার বাংলার ভোট নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তারপরই আজ, সোমবার রাজ্যপাল- রাষ্ট্রপতি সাক্ষাৎ জল্পনা বাড়াচ্ছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন:
Governor of West Bengal Shri R.N. Ravi called on President Droupadi Murmu at Rashtrapati Bhavan. pic.twitter.com/a2JlrWWCGN
— President of India (@rashtrapatibhvn) March 16, 2026
এদিকে ভোট ঘোষণার পর থেকেই একের পর এক ‘বেনজি’র সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা থেকে শীর্ষ পুলিশ অফিসারদের ‘অপসারিত’ করেছে কমিশন। মুখ্যসচিব থেকে স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি থেকে কলকাতার পুলিশ কমিশনার তালিকাটি লম্বা। এই আবহে রাজ্যপাল- রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ভোটমুখী বঙ্গে অন্য মাত্রা যোগ করেছে।
উল্লেখ্য, গত ১২ মার্চ রাজ্যপাল হিসাবে শপথ নেন আরএন রবি। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল তাঁকে শপথবাক্য পাঠ করান। রীতি মেনে শপথগ্রহণ অনুষ্ঠানে লোকভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক ব্যক্তিত্ব।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?