সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের এলিট পরমাণু ক্লাবে এবছরই ভারতের প্রবেশ প্রায় নিশ্চিত৷ তার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছে ভারত সরকার৷ এমনকী চিনও সে প্রক্রিয়ায় বাধা হয়ে উঠবে না৷ এনএসজি নিয়ে সাম্প্রতিক জটিলতার পরিবেশ উড়িয়ে দিয়ে এমনই আশার কথা শোনালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷
এনএসজি-তে ভারতের প্রবেশকে সমর্থন জানিয়েছে আমেরিকার মতো দেশ৷ কিন্তু গোড়া থেকে এ প্রক্রিয়ায় বাধা দিয়েছে চিন ও পাকিস্তান৷ ভারত এই ক্লাবে প্রবেশ করলে দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে পরমাণু নিয়ে প্রতিযোগিতা বাড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেছে চিন৷ তবে চিনের এই বাধাদানকে খুব একটা গুরুত্ব দিলেন না বিদেশমন্ত্রী৷ জানালেন, চিন সেই অর্থে বাধা দিচ্ছে না৷ আনুষঙ্গিক প্রক্রিয়া খতিয়ে দেখার কথাই বলছে৷ সুষমা জানান, এ ব্যাপারে চিনকে বোঝাতে আলাদা করে কথাও বলবে ভারত৷পাকিস্তানের বাধাও যে কাটবে সে ব্যাপারেও আশার আলো দেখালেন বিদেশমন্ত্রী৷ জানালেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সম্পর্ক এই মুহূর্তে অত্যন্ত ভাল৷ এই পরিস্থিতিতে ভারতের এনএসজি-তে প্রবেশ নিয়ে ভবিষ্যতে চিন ও পাকিস্তানের বাধা ততটা কার্যকর হবে না বলেই মনে করা হচ্ছে৷ বিদেশমন্ত্রীর কথাতেও মিলল সেই ইঙ্গিত৷ বেশ প্রত্যয়ের সঙ্গেই তিনি জানালেন, এবছরই ভারত যাতে এনএসজি-তে যোগ দিতে পারে তা নিশ্চিত করতে সবরকম প্রচেষ্টা চালাচ্ছে ভারত সরকার৷ বিশ্বের এই পরমাণু ক্লাবে ভারতের যোগদান যে স্রেফ সময়ের অপেক্ষা, তা তাঁর কথাতেই স্পষ্ট৷ এনএসজি-তে অন্য কোনও দেশের প্রবেশের ক্ষেত্রেও যে ভারত বাধা হয়ে দাঁড়াবে না তাও এদিন খোলাখুলি জানিয়ে দেন সুষমা৷ তাঁর কথায় বার্তাটি স্পষ্ট৷ এখন ভারতকে যে দেশ সমর্থন জানাবে, ভবিষ্যতে তারাও যে ভারতের থেকে সমর্থন পাবে তা পরোক্ষে জানিয়েই রাখলেন তিনি৷ সেক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন জানাতেও হয়ত দ্বিধা করবে না ভারত৷
পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের ক্রমশ শক্তিশালী হয়ে ওঠারও ইঙ্গিত দিলেন তিনি৷ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে প্রধানমন্ত্রীর দৌত্যের প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ভারত যখন কথা বলে তখন বিশ্বের সব দেশ তা শোনে৷ গত দু’বছরে ভারতে বিদেশি লগ্নির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ার কথাও বলেন তিনি৷ ২০১৬-র মধ্যে বিশ্বের সব দেশের সঙ্গে ভারত যে সুসম্পর্ক তৈরি করে ফেলবে সে কথাও এদিন জানিয়ে রাখলেন সুষমা৷
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর