সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিন আগে পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় অন্য কোভিড আক্রান্তদের জন্য ওষুধের খোঁজ করেছেন। করোনা রোগীদের সঙ্গে কোনওরকম অন্যায় হলে তার প্রতিবাদ করেছেন। সেই করোনার ছোবলেই প্রাণ গেল জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক রোহিত সরদানার। দিনকয়েক আগেই করোনা আক্রান্ত হন রোহিত। তবে, করোনার গুরুতর উপসর্গ ছিল না তাঁর শরীরে। শুক্রবার হঠাতই হৃদরোগে আক্রান্ত হন তিনি।
২০০৪ সালে জি মিডিয়ার মাধ্যমে সাংবাদিক হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন রোহিত। জি মিডিয়ার জনপ্রিয় টিভি শো ‘তাল থোক কে’র সঞ্চালনার জন্য খ্যাতি অর্জন করেন। মৃত্যুর আগে পর্যন্ত রোহিত ‘আজ তক’ টেলিভিশন চ্যানেলে ‘দঙ্গল’ নামের ডিবেট শো সঞ্চালনা করতেন। এছাড়াও একাধিক বিশেষ শো’তে দেখা যেত তাঁকে। ইটিভি নিউজ নেটওয়ার্ক এবং আকাশবাণীতেও কাজ করেছেন তিনি। নিজের বাচনভঙ্গি এবং বিতর্কের ধরনের জন্য দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন রোহিত।
[আরও পড়ুন: ‘মাকে নিয়ে অশ্বত্থ গাছের তলায় বসুন, অক্সিজেন বাড়বে’, নিদান যোগীর পুলিশের]
বৃহস্পতিবার রাতেও নিজের টুইটার হ্যান্ডেল থেকে এক করোনা আক্রান্তের জন্য সাহায্য প্রার্থনা করেছিলেন রোহিত। শুক্রবার সকালে নিজেই এই মারণ রোগের বলি হন তিনি। সাংবাদিক সুধীর চৌধুরী সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু সংবাদ দেন। রোহিতের অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজদীপ সরদেশাই, রজত শর্মাদের মতো সংবাদ জগতের মহীরুহরা। রাজনৈতিক মহল থেকেও বহু মানুষ শোক প্রকাশ করেছেন রোহিতের প্রয়াণে।
अब से थोड़ी पहले @capt_ivane का फ़ोन आया।उसने जो कहा सुनकर मेरे हाथ काँपने लगे।हमारे मित्र और सहयोगी रोहित सरदाना की मृत्यु की ख़बर थी।ये वाइरस हमारे इतने क़रीब से किसी को उठा ले जाएगा ये कल्पना नहीं की थी।इसके लिए मैं तैयार नहीं था।ये भगवान की नाइंसाफ़ी है..
ॐ शान्ति— Sudhir Chaudhary (@sudhirchaudhary) April 30, 2021
Rohit and I had differing political views but always enjoyed debating without any rancour. We did a show one night that finished at 3 am (think it was SC verdict on Karnataka) after which he said, ‘boss aaj maza aa gaya!’ He was a passionate anchor journalist. RIP Rohit Sardana.
— Rajdeep Sardesai (@sardesairajdeep) April 30, 2021
সর্বশেষ খবর
-
বাম বিধায়কদের ভোটে জয় বিজেপি সমর্থিত প্রার্থীর! কংগ্রেসের হারে অশান্তি INDIA জোটে
-
‘ফ্যাঙ্কেনস্টাইন রাষ্ট্র’, নিজের তৈরি জঙ্গিদের মার খেয়ে হতবাক, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে ধুয়ে দিল ভারত
-
সাতসকালে বৃষ্টিতে ভাসছে কলকাতা, বিপর্যস্ত উত্তর, বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক যোগাযোগ
-
ইস্তফার পথে গৌতম দেব, এবার উত্তরের ‘শেষ সম্বল’ শিলিগুড়ি পুরনিগমও হারাচ্ছে তৃণমূল?
-
‘প্রথমে রাজি হইনি, ট্রাম্পের চাপেই…’, শান্তিচুক্তি স্বাক্ষর করেও মার্কিন প্রেসিডেন্টকে নিশানা মোজতবার