সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বিরুদ্ধে নানান অভিযোগ বিরোধীদের। যার মধ্যে অন্যতম প্রধান দুই অভিযোগ নিঃসন্দেহে বেকারত্ব ও মুদ্রাস্ফীতি। আর এই অভিযোগ নিয়ে অবশেষে ‘জবাব’ দিলেন মোদি (PM Modi)। ‘প্রমাণ’ দিলেন এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুললেন তিনি।
মুদ্রাস্ফীতি সম্পর্কে বলতে গিয়ে মোদি জানান, ”২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ (নভেম্বর পর্যন্ত) গড় মুদ্রাস্ফীতি ছিল ৫.১। যা তার আগের ১০ বছরে (২০০৪-১৪) ছিল ৮.২ শতাংশ। কোনটা বেশি? ৫.১ শতাংশ নাকি ৮.২?” পাশাপাশি কর্মসংস্থান নিয়েও তাঁর আশ্বাস, সাধারণ মানুষদের জন্য অনেক কাজের সুযোগ তৈরি হচ্ছে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”২০২৩-২৪ সালের বাজেটে মূলধন বিনিয়োগ ১০ লক্ষ কোটি টাকা। যা ২০১৩-১৪ সালে ছিল ১.৯ লক্ষ।” সেই সঙ্গে মোদির পরিষ্কার দাবি, এই বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জন্য বহু সুযোগ তৈরি হচ্ছে। দেশের নির্মাণ শিল্প সম্পর্কে মোদির মন্তব্য, ”অভূতপূর্ব গতিতে কাজ চলছে। সমস্ত ক্ষেত্রই ১০ বছর আগের তুলনায় প্রভূত উন্নতি করেছে।”
[আরও পড়ুন: সেঞ্চুরিয়নে হারের খেসারত, WTC পয়েন্ট টেবিলে বাংলাদেশ-পাকিস্তানেরও নীচে ভারত]
মোদির মন্তব্য থেকে পরিষ্কার, ইউপিএ সরকারের তুলনায় তাঁদের এনডিএ (NDA) সরকার অনেক বেশি সফল। লোকসভা নির্বাচনের আর বেশি বাকি নেই। এখন থেকেই পরিসংখ্যান তুলে ধরে বিরোধীদের উপরে চাপ রাখার ‘খেলা’ শুরু করলেন মোদি, মনে করছে ওয়াকিবহাল মহল।
সেই সঙ্গেই মোদির মন্তব্য, ”আসুন সব অভিযোগকে সরিয়ে রেখে সত্যিটা দেখে নিই। শতাব্দীতে একবার যা হয়, তেমনই এক মহামারী গত ২ বছরে বিশ্বকে যে সমস্যায় ফেলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভারত উল্লেখযোগ্য সহনশীলতা দেখিয়েছে।”
[আরও পড়ুন: স্বাধীনতার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়েছে ইংরেজরাই, নাগপুরের সভায় একী বললেন রাহুল!]
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী