বিক্ষোভের ময়দানে তিনি কড়া র্যাফ অফিসার, আবার উর্দির বাইরে সমাজমাধ্যমে তিনি একজন ‘ইনস্টাগ্রাম স্টার’। সেখানে তাঁর ফলোয়ার্স বা অনুগামীর সংখ্যা ৬ লক্ষেরও বেশি। লাস্যময়ী ছবি এবং রিল ভিডিওর সুবাদে সমাজমাধ্যমে আগে থেকেই পরিচিত মুখ ছিলেন সোনিয়া সেহরাওয়াত। বর্তমানে তিনি রয়েছেন দিল্লিতে। ‘আরশোলা’দের বিক্ষোভ প্রশমিত করতে।
সোনিয়া সিআরপিএফ-এর একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং তিনি র্যাপিড অ্যাকশন ফোর্সে (র্যাফ) কর্মরত। পেশাগত জীবনের পাশাপাশি সমাজমাধ্যমেও সোনিয়া যথেষ্ট জনপ্রিয়। নাচ, ফিটনেস ভিডিও, রিলস থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত তিনি সমাজমাধ্যমে শেয়ার করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সোনিয়া জানান, তাঁর জন্ম হরিয়ানায়। এমন এক পরিবেশে তিনি বড় হয়ে উঠেছেন যেখানে প্রথাগত সামাজিক রীতিনীতির কারণে মেয়েদের সুযোগ-সুবিধা খুবই সীমিত। একাধিক ঘাত প্রতিঘাতের মধ্যে তিনি বড় হয়ে উঠেছেন। সেই অভিজ্ঞতাগুলিই তাঁকে তাঁর বর্তমান পেশা বেছে নিতে অনুপ্রাণিত করেছে।
আরও পড়ুন:

দু’দিন আগে সমাজমাধ্যমে তাঁর একটি পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়। কিছু মৃত আরশোলার ছবি দিয়ে তিনি লেখেন, ‘এরা নিজেদেরই ঠিক করতে পারছে না কী করবে, অথচ তারা নাকি দেশ ঠিক করতে চায়।’ যদিও পোস্টটি পরে মুছে ফেলা হয়। তাঁর এই পোস্টের পালটা দেয় ককরোচ জনতা পার্টি। বিদ্রূপ করে তারা তাদের এক্স হ্যান্ডলে লেখে, ‘আমরা আরশোলা। আর আরশোলা কখনই মরে না।’

দিল্লির রাজপথে বিক্ষোভ দমাতে গিয়ে আহতও হয়েছেন সোনম। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ছিলেন, যাঁরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য। তাদের সমাজবিরোধী হিসাবে অভিহিত করা যায়। আমাদের লক্ষ্য করে পাথর, জুতা ও কাচের বোতল ছুড়ছিল। কিছু মহিলাকে বাঁচাতে গিয়ে আমি আহত হই।”
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে