সংবাদ প্রতিদিন ডিজিটাল: আদানি ইস্যু নিয়ে সংসদে কংগ্রেস সোচ্চার হতেই প্রধানমন্ত্রী মোদি (PM Modi) পালটা দিয়েছিলেন ”নেহরু পদবি ব্যবহার করতে লজ্জা কীসের?” বলে। এবার তার জবাব দিল শতাব্দীপ্রাচীন দলটি। কংগ্রেসের কটাক্ষ, ভারতীয় সংস্কৃতি সম্পর্কেই অবহিত নন প্রধানমন্ত্রী। তাই এমন কথা বলছেন। কেননা, ভারতে কেউ মায়ের বাবার পদবি ব্য়বহার করেন না।
কংগ্রেসের সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে এই মন্তব্য করেন রণদীপ সুরজেওয়ালা। তাঁর পাশে বসেছিলেন কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সুরজেওয়ালা মোদিকে কটাক্ষ করে বলেন, ”এমন একজন মানুষ, যিনি এমন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি ভারতের সংস্কৃতিই জানেন না বোঝেন না। তাই এমন কথা বলতে পারেন। আপনি দেশের কোনও একজনকেও দেখাতে পারবেন, যিনি দাদুর পদবি ব্যবহার করেন? যদি উনি (মোদি) ভারতের সংস্কৃতির সাধারণ কাঠামোটাই না জানেন, তাহলে এই দেশকে রক্ষা করুন ঈশ্বর।”
[আরও পড়ুন: ‘ডেটলে মুখ ধুয়ে আসুন’, কেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় কংগ্রেসকে খোঁচা নির্মলার]
ঠিক কী বলেছিলেন মোদি? সংসদে প্রধানমন্ত্রীকে বলতে শোনা গিয়েছিল, ”নেহরু যদি এতই মহান, তবে কেন তাঁর পরিবার নেহরু পদবি ব্যবহার করতে লজ্জা পায়?” গান্ধীদের নাম না করলেও তাঁর আসল লক্ষ্য কে তা সকলেই বুঝতে পেরেছিল। এবার মোদিকে জবাব দিল কংগ্রেস। পাশাপাশি রাহুল গান্ধীর ঠাকুমা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন রাজ্যে সরকার ফেলতে ইন্দিরা ৫০ বার রাষ্ট্রপতি শাসন জারি করেন। আদানি ইস্যুতে তৈরি হওয়া বিতর্কের আবহে এভাবেই কংগ্রেসকে পালটা খোঁচা দিতে দেখা গিয়েছে তাঁকে।
[আরও পড়ুন: বিতর্কের মাঝে জমি মিউটেশনের আবেদন অমর্ত্যর, ২০ ফেব্রুয়ারি শুনানির সম্ভাবনা]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক