সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানায় (Haryana) দুই ব্যক্তিকে গরু পাচারকারী সন্দেহে পুড়িয়ে মারার ঘটনায় এবার নতুন অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। খুনের অভিযুক্তের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করেছে রাজস্থান (Rajasthan) পুলিশ, এমনই দাবি করেন তাঁর পরিবারের সদস্যরা। হেনস্তার জেরে গর্ভস্থ সন্তানটি মারা গিয়েছে বলেও দাবি করেন তাঁরা। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজস্থান পুলিশ।
রাজস্থান থেকে অপহৃত দুই ব্যক্তিকে হরিয়ানায় গাড়ির ভিতরে পুড়িয়ে মারা হয়। গোরক্ষক দলের সন্দেহ ছিল, গরু পাচারের সঙ্গে জড়িত রয়েছে দুই ব্যক্তি। সেই কারণেই তাঁদের খুন করা হয়। মামলা দায়ের করা হয় শ্রীকান্ত পণ্ডিত নামে এক গোরক্ষক-সহ পাঁচ জনের বিরুদ্ধে। তবে এখনও তাঁদের মধ্যে চারজনকে ধরতে পারেনি পুলিশ।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার ২ এজেন্ট, এবার সিবিআইয়ের জালে তাপস ও নীলাদ্রি]
রাজস্থান ও হরিয়ানা-দুই রাজ্যের পুলিশ যৌথভাবে খুনের ঘটনার তদন্ত শুরু করেছে। মূল অভিযুক্ত শ্রীকান্তের মায়ের দাবি, তাঁদের পরিবারকে হেনস্তা করেছে রাজস্থান পুলিশের ৪০ সদস্যের একটি দল। তিনি বলেন, “আমার দুই নির্দোষ ছেলেকে আটকে রেখেছে পুলিশ। অন্তঃসত্ত্বা বৌমার পেটে লাথিও মারে তারা। এরপরেই পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয় তার। হাসপাতালে নিয়ে গেলে মৃত সন্তানের জন্ম হয়। এখনও গুরুতর অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছে সে।”
কিন্তু এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে রাজস্থান পুলিশ। শ্যাম সিং নামে এক আধিকারিক জানিয়েছেন, “মূল অভিযুক্ত শ্রীকান্ত বাড়িতে ছিলেন না। দরজা থেকেই তাঁর দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয়। বাড়িতে না ঢুকেই ফিরে আসে পুলিশ। শ্রীকান্তের মায়ের যাবতীয় অভিযোগ মিথ্যা। যেহেতু তাঁর ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে, তাই সাজানো কথা বলছেন শ্রীকান্তের মা।”
[আরও পড়ুন: বিশ্রী পারফরম্যান্সের পরও বাকি ২ টেস্টে ভারতীয় দলে রাহুল, ঘোষিত ওয়ানডে স্কোয়াডও]
সর্বশেষ খবর
-
হড়পা বানে মৃত্যুমিছিল, নেপালে একতা চাইছেন ‘ভারতবিদ্বেষী’ বলেন্দ্র! নয়াদিল্লির পাঠানো ত্রাণ নেবেন?
-
যজ্ঞেই শয়তান তাড়ানোর কথা বলে ‘শ্লীলতাহানি’, গয়না নিয়ে উধাও সঙ্গিনী-সহ তান্ত্রিক
-
হড়পা বানে আটকে কৈলাসযাত্রী শিষ্যরা, বিধ্বস্ত নেপালে উদ্ধারকাজে নামতে চান সদগুরু!
-
রাজ্যে উড়ল প্যালেস্তাইনের পতাকা! ‘জাতীয় মর্যাদার সঙ্গে আপস নয়’, কড়া বার্তা শুভেন্দুর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের