সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অর্থের অভাব৷ পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েও মেলেনি অর্থ৷ সেই কারণে শেষকালে আবর্জনা দিয়ে স্ত্রীর সৎকার করলেন মধ্যপ্রদেশের উপজাতি সম্প্রদায়ের এক ব্যক্তি৷ শুক্রবারের এই ঘটনা প্রকাশ্যে আসতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷
দিনকয়েক আগেই কানপুরে বিভিন্ন হাসপাতালে ঘুরেও কোথাও ঠাঁই হয়নি অসুস্থ ছেলের৷ শেষে বাবার কাঁধেই মৃত্যু হয়েছে ছেলের৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভোপালের ঘটনায় প্রশাসন রীতিমতো নড়েচড়ে বসেছে৷ পুলিশ জানিয়েছে, ভোপালের ঘটনাটি ঘটেছে রত্নাগড় গ্রামে৷ হতভাগ্য জগদীশ ভিলের স্ত্রী শুক্রবার সকালে মারা যান৷ উপজাতি সম্প্রদায়ের মানুষ জগদীশের আর্থিক অবস্থা এতটাই শোচনীয় যে স্ত্রী নোজিবাইয়ের সৎকারের পয়সাটুকু নেই৷ অনেকের কাছে সামান্য অর্থের খোঁজে সারাদিন ঘুরে বেড়ান তিনি৷ কিন্তু সব জায়গাতেই উত্তর মেলে ‘অর্থ দেওয়া যাবে না’৷ অনেকে আবার জগদীশকে পরামর্শ দিয়েছিল স্ত্রীকে নদীতে ভাসিয়ে দিতে৷
শেষে নিরুপায় হয়ে গ্রামপ্রধানের কাছে সৎকারের অর্থ দেওয়ার জন্য কাতর আর্জি জানান৷ কিন্তু সেখানেও সেই একই উত্তর মেলে৷ গ্রামপ্রধান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তাঁর পক্ষে জগদীশকে সাহায্য করার কোনওভাবেই সম্ভব নয়৷ পরে অন্য সময় সাহায্য করা যেতে পারে বলে জানান তিনি৷
সব জায়গায় একই জবাব পাওয়ার পর হতাশায় ভেঙে পড়েন জগদীশ৷ শেষে স্ত্রীকে সৎকারের উপায় বের করেন৷ বিভিন্ন জায়গা থেকে জোগাড় করতে থাকেন বাজে কাগজ, প্লাস্টিকের কাগজ, ফেলে দেওয়ার গাড়ির টায়ার৷ কোনও উপায় না পেয়ে ওইসমস্ত আবর্জনা দিয়েই স্ত্রী-র সৎকার করেন হতদরিদ্র জগদীশ৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ