Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

‘মাস্টারস্ট্রোক’ দিয়েই মুখ্যমন্ত্রীর ইনিংস শুরু যোগী আদিত্যনাথের

প্রথম সাংবাদিক বৈঠকেই কী বোমা ফাটালেন উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০১৭, ০৫:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২০, ২০১৭, ০৫:৫১

options
link
‘মাস্টারস্ট্রোক’ দিয়েই মুখ্যমন্ত্রীর ইনিংস শুরু যোগী আদিত্যনাথের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের পর প্রথম সাংবাদিক বৈঠকেই যোগী আদিত্যনাথ বুঝিয়ে দিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর উপর উত্তরপ্রদেশের দায়িত্ব দিয়ে কোনও ভুল করেননি৷ নয়া মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, এতদিন ধরে দুর্নীতি, দুর্বল প্রশাসনিক সিদ্ধান্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সাধারণ মানুষকে যে দুর্ভোগে পড়তে হয়েছে, সেই যুগ উত্তরপ্রদেশে খতম৷ লোক কল্যাণের জন্য কাজ করবে নয়া সরকার৷ এর আগে শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি উত্তরপ্রদেশের মানুষকে আশ্বাস দেন, ‘টিম যোগী’ তাঁদের রাজ্যকে ‘উত্তম রাজ্য’ করে তুলবে৷

এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী আদিত্যনাথ বলেন, “সমাজের সর্বস্তরের মানুষের জন্য সমানভাবে কাজ করবে নতুন রাজ্য সরকার৷ কারও পক্ষে বা বিরুদ্ধে নয়, সকলকে নিয়ে চলবে প্রশাসন৷” সরকার যে কোনও ভুল করলে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে পারবেন বলেও এদিন জানিয়েছেন যোগী আদিত্যনাথ৷

প্রধানমন্ত্রীর ‘সবকা সাথ সবকা বিকাশ’ মন্ত্রেই চলবে রাজ্য, বলেছেন মুখ্যমন্ত্রী৷ ভোটের সময় রাজ্যের মানুষকে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলির যথাযথ পালন করবে বলেও এদিন আশ্বাস দিয়েছেন হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ৷ আশ্বাস দিয়েছেন, রাজ্যে আরও নতুন কর্মসংস্থানের বন্দোবস্ত করবেন৷

দেখুন ভিডিও:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.