সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “যথা সময়ে নিজেদের কাজ শেষ না করলে সরকারি কর্মীদের উলটো করে ঝুলিয়ে দেওয়া হবে।” শনিবার ভোপালের বিজেপির রাজ্য কমিটির বৈঠকে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর এমন মন্তব্য ঘিরে উঠেছে বিতর্কের ঝড়।
[বাড়ির মহিলারা সবার শেষে খেলে কী হবে জানেন?]
অধিকাংশ সরকারি অফিসের কাজের ধারা নিয়েই ক্ষোভ প্রকাশ করে থাকে সাধারণ মানুষ। দিনের পর দিন টেবিলের উপর পড়ে থাকে ফাইল। পুরু ধুলো জমে গেলেও সেসব ফাইলে হাত পড়ে না। ফলে আটকে থাকে আম আদমির নানা প্রয়োজনীয় নথি। আর সে বিষয়ে কড়া হতে গিয়েই এমন মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে বুন্দেলখন্ডের এক নেতা রাজস্ব দপ্তরের কর্মীদের কাজে ঢিলেমির প্রসঙ্গ তোলেন। এবং মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে হস্তক্ষেপের অনুরোধ জানান। তারপরই শিবরাজ সিং চৌহান বলেন, “রাজস্ব সংক্রান্ত জরুরি ফাইল যদি এক মাসেরও বেশি সময় ধরে পড়ে থাকে, তাহলে অফিস কর্মীদের উপরে পা ও নিচে মাথা করে ঝুলিয়ে দেওয়া হবে।” এমন বিতর্কিত মন্তব্যের পরই মুখ্যমন্ত্রীকে একহাত নেন বিরোধীরা। তাঁদের মতে, সরকারি কর্মীকে সতর্ক করার জন্য এমন ভাষা প্রয়োগ করা মুখ্যমন্ত্রীর উচিত হয়নি। কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ডিয়ার বক্তব্য, “রাজস্ব ও কৃষি বিভাগে দীর্ঘদিন ধরে দুর্নীতি চলছে। বিজেপি-র কিছু ভুল পদক্ষেপের জন্যই কৃষকরা দুর্ভোগে পড়ছেন। আর তার জন্য মুখ্যমন্ত্রী সরকারি কর্মীদের দুষছেন। শিবরাজের কথাতেই স্পষ্ট, নিজেদের ব্যর্থতা ঢাকতে কতটা মরিয়া হয়ে উঠেছেন।”
[গো-রক্ষা নিয়ে বিরোধীদের প্রতিবাদে পণ্ড সংসদ, ক্ষুব্ধ স্পিকার]
এদিকে শিবরাজ সিং চৌহান সত্যিই এই মন্তব্য করেছেন কিনা, সে নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি বিজেপি নেতারা। রাজ্য বিপেজি মুখপাত্র রজনীশ আগরওয়াল বলেন, মুখ্যমন্ত্রী কৃষকদের ভাল-মন্দ নিয়ে অত্যন্ত চিন্তিত। তিনি জানিয়ে দিয়েছেন, কৃষকদের রাজস্ব সংক্রান্ত সমস্ত জরুরি কাজ সময়ের মধ্যে শেষ না করলে সরকারি কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন তিনি।
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা