Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

কাশ্মীরকে ভারতীয় সেনার সমাধিক্ষেত্র করে তুলব, হুমকি হিজবুল কম্যান্ডারের

প্রয়োজনে কাশ্মীরের প্রতিটি যুবককে 'সুইসাইড বম্বার' তৈরি করা হবে!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০১৬, ১৯:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৪, ২০১৬, ১৯:২৮

options
link
কাশ্মীরকে ভারতীয় সেনার সমাধিক্ষেত্র করে তুলব, হুমকি হিজবুল কম্যান্ডারের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “প্রয়োজনে কাশ্মীরের প্রতিটি যুবককে ‘সুইসাইড বম্বার’ তৈরি করা হবে! তারা কাশ্মীর উপত্যকাকে ভারতীয় সেনার সমাধিক্ষেত্র করে তুলবে৷” শনিবার এই ভাষাতে কেন্দ্রীয় সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানাল কাশ্মীরের ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি, হিজবুল মুজাহিদিনের চিফ কম্যান্ডার সৈয়দ সালাহউদ্দিন৷

কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার একাধিকবার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বৈঠকের ডাক দিলেও সমস্যা মেটেনি৷ রবিবারও থমথমে রয়েছে উপত্যকা৷ এই পরিস্থিতিতে সালাহউদ্দিনের বক্তব্য আগুনে ঘি ঢালার সামিল বলে মনে করছে রাজনৈতিক মহল৷ ৬৯ বছরের হিজবুল কম্যান্ডারের বক্তব্য, “কাশ্মীরি নেতৃত্ব, মানুষ ও মুজাহিদিন মনে করে পোশাকি, শান্তিপূর্ণ আলোচনায় এই সমস্যার সমাধান হবে না৷ অস্ত্রই দেখাতে পারে সমাধানের পথ৷”

Advertisement

ভারতীয় সেনার বিরুদ্ধে ‘টার্গেট ওরিয়েন্টেড আর্মড স্ট্রাগল’ শুরু করার ডাক দিয়েছে সৈয়দ সালাহউদ্দিন৷ পাক অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজফফরবাদে বসে দেওয়া এক সাক্ষাৎকারে তার হুঁশিয়ারি, ভারতীয় সেনাকে কিছুতেই জিততে দেওয়া যাবে না৷ গত দু’মাস ধরে হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর প্রতিবাদে সেনা-পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ৷ পাক সমর্থিত ভারতবিরোধী কাশ্মীরি জঙ্গি গোষ্ঠী ইউনাইটেড জিহাদ কাউন্সিলের শীর্ষ নেতা সালাহউদ্দিনের দাবি, পেশিশক্তি দেখিয়ে কাশ্মীর দখল নিতে তৈরি হিজবুল মুজাহিদিনের সদস্যরা৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.