Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

‘ভারতে উড়বে ইসলামিক পতাকা, মোদি রুখতে পারবেন না’

'গরুর পূজারি' বলে প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জঙ্গি মুসার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৯, ১৫:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৯, ১৫:১০

options
link
‘ভারতে উড়বে ইসলামিক পতাকা, মোদি রুখতে পারবেন না’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে ইসলামিক পতাকা উড়বেই। কোনওভাবেই তা আটকাতে পারবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বলেই হুঁশিয়ারি দিল প্রাক্তন হিজবুল কম্যান্ডার জাকির মুসা। সম্প্রতি প্রকাশিত এক অডিও বার্তায় মোদি সরকারকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছে মুসা।

রাম রহিমের জন্মভূমিতে ক্ষুব্ধ ভক্তরা, ধর্ষক বাবার ছবি পড়ে নর্দমায় ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হিজবুল থেকে বেরিয়ে এখন আল কায়েদার কাশ্মীর শাখা হিসেবে নতুন এখটি দল তৈরি করেছে মুসা। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে হিংসা ও সন্ত্রাসে উসকানি দেওয়ায় দক্ষ এই প্রাক্তন হিজবুল সদস্য। নতুন দল গঠন করে পুরোদমে হিংসা ছড়ানোয় নেমেছে সে। আর তা করতেই একটি অডিও ক্লিপ প্রকাশ করেছে মুসা। সেখানে রীতিমতো অপমানই করা হয়েছে মোদিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গরুর পূজারী হিসেবে উল্লেখ করে মুসার বার্তা, ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা সে ওড়াবেই। মোদি চাইলেও তা আটকাতে পারবেন না।

দশ মিনিটের ওই অডিও ক্লিপে মুসার হুঁশিয়ারি, মোদি যতই চেষ্টা করুন না কেন ইসলামের সম্প্রসারণ আটকাতে পারবেন না। হিন্দু শাসককে টেনে সিংহাসন থেকে নামানো হবে বলেই সমর্থকদের জানিয়েছে মুসা। কুখ্যাত এই জঙ্গির কোপ থেকে উদ্ধার পায়নি পাকিস্তানও। কাশ্মীরের জেহাদি আন্দোলনের পিছনে ছুরি মেরেছে বলে পাক প্রশাসন ও পাক সেনার বিরুদ্ধে তোপ দেগেছে সে। তার দাবি, মার্কিন মুলুক মুজাহিদিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর তাতে সঙ্গী হয়েছে পাকিস্তান। সুতরাং পাকিস্তানও তার রোষ থেকে বাদ যাচ্ছে না। এদিকে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্কে যত উন্নতিসাধনের চেষ্টা করুক না কেন, তাতে ইসলামকে আটকানো যাবে না বলেই হুমকি এই জঙ্গির। কাশ্মীরি জেহাদের নামে সন্ত্রাসী কার্যকলাপ চালানো এই জঙ্গি নতুন করে হিংসা ছড়ানোর কর্মসূচি নিয়েছে। তাই সমর্থক-সদস্যদের চাঙ্গা করতেই এই অডিও বার্তা। যদিও তার এই বার্তা দেশের সন্ত্রাসদমন কর্মসূচির সামনে বড় চ্যালেঞ্জ বলেই মনে করছে বিভিন্ন মহল।

‘লাভ জেহাদে’র নিশানায় হিন্দু যুবতীরা, ফাঁস ভয়ানক তথ্য ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.