সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার রাতে বেঙ্গালুরুতে এক মহিলা গাড়ি চালকের বিরুদ্ধে একটি স্কুটার ও ট্যাক্সিকে ধাক্কা মারার অভিযোগ ওঠে৷ স্কুটার চালক ও ওলা চালকের বয়ান অনুযায়ী গাড়ি চালানোর সময় অভিযুক্ত মহিলা নাকি তাঁর পাশে বসে থাকা আরেক মহিলার সঙ্গে চুম্বনে রত ছিলেন৷
পুলিশ জানিয়েছে, আপাতত নিয়ম লঙ্ঘন করে দ্রুত গতিতে গাড়ি চালানোর অভিযোগেই গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে৷ গাড়ি চালানোর সময় তিনি মদ্যপ ছিলেন কি না, তা পরীক্ষা করে দেখা গিয়েছে৷ কিন্তু অভিযুক্ত মহিলা চুম্বনে রত থাকার অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি জানিয়েছেন পাশের বান্ধবীর চোখে ধুলো ঢুকে যাওয়ায় তিনি তাঁর চোখে ফুঁ দিচ্ছিলেন৷
প্রসঙ্গত ঘটনার বিবরণ দিতে গিয়ে ওলা চালক শেখর রামচন্দ্রন বলেছেন, সন্ধে ৭.৩০টা নাগাদ তাঁর গাড়িতে ধাক্কা লাগে৷ তিনি গাড়ি থেকে নেমে পড়লেও ওই মহিলা গাড়ি থেকে নামেননি৷ সেই সময় ফারহান আহমেদ নামক এক স্কুটার চালক জানান, আগেই তাঁর স্কুটারেও ধাক্কা মারে ওই গাড়ি৷ এরপর মহিলার কাছে ক্ষতিপূরণ দাবি করলে উনি ওলা চালক ধীর গতিতে গাড়ি চালিয়েছেন বলেই এই দুর্ঘটনা হয়েছে এমন অভিযোগ করে গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যান৷ ফারহান এবং শেখর তাঁর পিছু নিয়ে ধরে ফেলেন, তারপর তাঁরাই পুলিশে খবর দেন৷ শেখরই অভিযোগ দায়ের করেন থানায়৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই তিনটি দুর্ঘটনাগ্রস্ত গাড়িকে আটক করে পুলিশ৷
কিন্তু চুম্বনের অভিযোগের সত্যতা এখনও যাচাই করা হয়নি৷ প্রাইভেট সংস্থার কর্মচারী বছর তিরিশের ওই মহিলা ঠিক ফুঁ দিচ্ছিলেন, না চুম্বন করছিলেন তা জানতে তদন্তে নেমেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের