সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট বছর ধরে তার ডাকে ঘুম ভাঙত গোটা পরিবারের। সারাদিন বাড়িটা মাথায় করে রাখত। গত একমাস ধরে সেই আদরের টিয়া ঘরছাড়া। তাকে ফিরে পেতে বিভিন্ন সোশাল সাইটে ক্যাম্পেনও চালিয়েছেন পরিবারের লোকেরা। কিন্তু কোথায়? ফিরল না তো! পোষ্য টিয়া পাখিটিকে ফিরে পেতে এবার ইনাম ঘোষণা করলেন বাড়ির কর্ত্রী। নগদ ২৫ হাজার টাকা। বিহারের ওয়ারসালিগঞ্জের ঘটনা।
আলাউদ্দিনের সঙ্গে পদ্মিনীর কোনও রোমান্টিক দৃশ্য রাখছেন না বনশালি
টানা আট বছর বাড়িতে রয়েছে টিয়াটি। পরিবারেরর সদস্যই হয়ে গিয়েছিল সে। একটা সময়ের পর তো টিয়াটিকে খাঁচাতেও রাখা হত না। নিজের মতো উড়ে বেড়াত এদিক ওদিক। বাড়ির লোকেরা জানত, ঘরের টিয়া ঠিক ফিরে আসবে ঘরে। কিন্তু ৩ জানুয়ারি সেই যে ঘর ছাড়ল আজও ফেরেনি। এদিকে এই ঘটনার পরই নাওয়া খাওয়া ভুলেছেন বাড়ির কর্ত্রী ববিতা দেবী। লিফলেট ছাপিয়ে বিলি করেছেন স্থানীয় এলাকায়। কেউ যদি তাঁর পাখিটিকে দেখেন তাহলে যেন ফিরিয়ে দেন।
এমনই লিফলেট হাতে পেয়েছেন ওয়ারসালিগঞ্জের এস এল সিং কলেজের প্রফেসর বচ্চন পাণ্ডে। তিনিই জানান, ববিতা দেবীর তিন ছেলে ও আত্মীয়রা হোয়াটস অ্যাপে একটি ক্যাম্পেনও চালান। কিন্তু তাতে কোনও ফল হয়নি। এবার ববিতা দেবী নগদ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন। কেউ যদি তাঁর আদরের টিয়া পাখিকে ফিরিয়ে দেন, ২৫ হাজার টাকা দেওয়া হবে তাঁকে।
বাজেটে দাম বাড়ল তামাকজাত দ্রব্য এবং মোবাইল ফোনের
সর্বশেষ খবর
-
নদীর চড় দখল করে বেআইনি নির্মাণ! ক্রমেই বাড়ছে হড়পা বানের আশঙ্কা
-
মণিপুরে অসম রাইফেলসের কনভয়ে বড়সড় হামলা! শহিদ ২ জওয়ান
-
ফুটবল ম্যাচ জেতার ‘মাশুল’, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তরুণকে খুন! রণক্ষেত্র বারুইপুর
-
রাজ্যসভার ভোটপরীক্ষায় অঙ্কে ‘ফেল’ বিরোধীরা, ৮০ বিধায়ক নিয়েও কেন প্রার্থী দিতে পারবে না তৃণমূল?
-
ভারতে নাশকতার ছক, দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার ৬ পাক মদতপুষ্ট জঙ্গি! উদ্ধার অস্ত্রশস্ত্র-পেট্রল বোমা