সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতের ব্যাগে ভরা একাধিক বেসিন৷ এমনকী স্টিলের কমোডও৷ ট্রেনের কামরায় এমন যাত্রীর সঙ্গে রেল পুলিশের হঠাৎ দেখা৷ না, যাত্রী অবশ্য এসব কিনে নিয়ে কোথাও যাচ্ছিলেন না৷ রেলের টয়লেট থেকেই উধাও হয়েছে এসব জিনিসপত্র৷ বামাল সমেত হাতেনাতে পাকড়াও করে গ্রেফতার করা হয়েছে ওই মহিলা যাত্রীকে৷
রেল লাইনে চুরির ঘটনা আকছার ঘটে৷ তবে রেলের কামরা থেকেই রেলের সম্পত্তি এভাবে চুরি হওয়াতে বেশ হতবাক রেল পুলিশ৷ বেশ কিছুদিন ধরেই ট্রেন কম্পার্টমেন্টের টয়লেট থেকে বেসিন, কমোড চুরি যাওয়ার অভিযোগ উঠছিল৷ চোর ধরতে তক্কে তক্কে ছিল রেল পুলিশ৷ কর্মভূমি এক্সপ্রেসের কামরা থেকে ওই মহিলাকে জিনিসপত্র সমেত নামতে দেখেই সন্দেহ হয় আরপিএফের হেড কনস্টেবল সুরেশ পান্ডের৷ টয়লেট পরীক্ষা করে দেখা যায় বেসিন ও কমোড উধাও৷ তারপরই মহিলার ব্যাগ থেকে মেলে সে জিনিসপত্র৷ সরিতা গুপ্ত নামে বছর পঁয়তাল্লিশের ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে৷
কিন্তু রেলের কামরা থেকেই কীভাবে এই চুরি করলেন ওই মহিলা? রেল পুলিশের ধারণা, এর জন্য তাকে বেশি কষ্ট করতে হয়নি৷ বেশ কিছু কামরাতেই বেসিন বা কমোড নড়বড়ে থাকে৷ তাই সহজেই সেগুলো তুলে নিতে পেরেছে ওই মহিলা৷ বিভিন্ন কামরায় সংস্কারের অভাবের ফলেই যে এই কাণ্ড সম্ভব হয়েছে তা একরকম স্বীকার করে নিয়েছে রেল৷ তবে শুধু এই মহিলা নাকি এর পিছনে বড় কোনও চক্র কাজ করছে তা জানতেই মহিলাকে জিজ্ঞাসাবাদ করবে রেল পুলিশ৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১