সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি কাজের জন্য বৈধ নিয়মের বাইরেও নাকি অনেক কিছু করতে হয়। এরকম অভিযোগ প্রায়শই ওঠে। তা যে কোন পর্যায়ে পৌঁছতে পারে সে ঘটনার সাক্ষী থাকল বিহারের মুজফফরপুর। সম্পত্তি মিউটেশনের জন্য এক মহিলাকে দেওয়া হল কুপ্রস্তাব। অফিসারকেও অবশ্য ছেড়ে কথা বললেন না ওই মহিলা। দিলেন উত্তম-মধ্যম।
[ হিন্দু-মুসলিম বিয়েতে আপত্তি, দম্পতিকে ঘর দিতে নারাজ হোটেল কর্তৃপক্ষ ]
ঘটনাটির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। জানা যাচ্ছে, জয়া নামে ওই মহিলা গাইঘাটা গ্রামের বাসিন্দা। নিজের সম্পত্তির মিউটেশনের আবেদন জানিয়েছিলেন তিনি। তা করার জন্যই ওই সার্কল অফিসার তাঁকে কুপ্রস্তাব দেন। কিন্তু লোকলজ্জার ভয় করে তিনি তা চেপে রাখেননি। সমক্ষেই তা ফাঁস করেন। ও ধোলাই দেন ওই সার্কল অফিসারকে। ভিডিওতে দেখা যাচ্ছে, সমবেত জনতার সামনেই ওই মহিলা চড়-থাপ্পড় মারছেন ওই অফিসারকে। জানা যাচ্ছে, কাজের বিনিময়ে মহিলার সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দিয়েছিলেন অফিসার। তার জেরেই এই পরিণতি। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন ওই অফিসার।
দেখুন ভিডিও:
#WATCH Woman beat Circle Officer of Gaighat block (Muzaffarpur) over his alleged objectionable proposals for mutation of property #Bihar pic.twitter.com/8gkIUqZjGt
— ANI (@ANI_news) July 5, 2017
সর্বশেষ খবর
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ
-
আমজনতার চেয়ে গড় আয়ু কম ডাক্তারদের! কিন্তু কেন? সামনে এল চাঞ্চল্যকর রিপোর্ট
-
জোড়াফুল প্রতীক কার হাতে? চলতি সপ্তাহেই ভবিষ্যৎ নির্ধারণ মমতা-ঋতব্রতর
-
বিশ্বকাপে ফের দেখা যাবে আফগান রূপকথা, দক্ষিণ আফ্রিকার টিকিট পেলেন রশিদ খানরা