সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবাদ-বিক্ষোভ সবই হচ্ছে। কিন্তু ধর্ষণের ঘটনা বন্ধ করা সম্ভব হচ্ছে না। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিরোনামে উঠে আসছে যৌন হেনস্তা ও ধর্ষণের ঘটনা। তবে এবার কাঠগড়ায় এক মহিলা। নাবালকের সঙ্গে জোর করে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, নাবালক মিলনে অস্বীকার করলে তার যৌনাঙ্গ পুড়িয়ে দেয় ওই মহিলা।
[বিনোদিনী গার্লস কাণ্ড, উন্মত্ত জনতার হাত থেকে আন্টিদের রক্ষা করল ৪ ছাত্রীই]
ঘটনা গ্রেটার নয়ডার বাদলপুরের চাপরাউলা গ্রামের। অভিযোগ, গত শুক্রবার ১৩ বছরের এক নাবালককে বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত মহিলা। এরপর কিশোরকে যৌন মিলনে জোর করে সে। কিন্তু কিশোর তাতে রাজি হয়নি। রাগের মাথায় গরম চিমটের ছ্যাঁকা দিয়ে নাবালকের যৌনাঙ্গ পুড়িয়ে দেয় সে। এমন ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত মহিলা।
[ভারতে প্রথমবার, করোটির সফল প্রতিস্থাপন করে ইতিহাস গড়লেন চিকিৎসকরা]
বাদলপুর থানায় মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে নাবালকের পরিবার। নির্যাতিতর মা পুলিশকে জানান, অভিযুক্ত মহিলা তাঁদের পূর্ব পরিচিত। একই এলাকার বাসিন্দা এবং বিবাহিত। গত শুক্রবার দুপুরে কিশোরকে নানা কথায় ভুলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায় সে। তারপরই তার সঙ্গে জোর করে সঙ্গমের চেষ্টা করতে থাকে। কিশোর ভয় পেয়ে মহিলার প্রস্তাব নাকচ করে। আর তারপরই এমন ভয়ংকর কাণ্ডের শিকার হতে হয় তাকে।
মঙ্গলবার মহিলার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ (ইচ্ছাকৃত আঘাত), ৩২৪ (অস্ত্র দিয়ে আঘাত করা), ৩৪২ (অপরাধমূলক কাজ), ৩৬৩ (অপহরণ) এবং ৫০৬ (ভয় দেখানো) ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি পসকো আইনের আওতাতেও অভিযুক্ত ওই মহিলা। পুলিশ জানিয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে ঘটনার কয়েকদিন পর অভিযোগ দায়ের হওয়ায় বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে সমস্যায় পড়েছে পুলিশ। পলাতকের খোঁজ চলছে।
[#MeToo বাণে বিদ্ধ গায়ক অভিজিৎ, বিস্ফোরক অভিযোগ বিমানসেবিকার ]
সর্বশেষ খবর
-
পুরদলেও ফাটল, আইনি জটের আশঙ্কা, মমতার পছন্দে মেয়র বাছতে ‘সই’ দিলেন না অধিকাংশ কাউন্সিলর!
-
ছবির দেশ, কবিতার দেশে রূপকথা! ফরাসি ওপেনে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ জাভেরেভের
-
পাহাড় থেকে সমতল, ফের ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা
-
‘একে নেব না, ওকে নেব না বললে হবে না’, বঙ্গে বৃহত্তর হিন্দু ঐক্যের বার্তা বনশলের
-
শ্বাস যন্ত্রে কিছুতেই ফুঁ দিতে পারছেন না মদ্যপ! চড় কষালেন পুলিশকর্মী, ভিডিও ঘিরে বিতর্ক