Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

সঙ্গমে নারাজ, প্রেমিকের যৌনাঙ্গে কোপ যুবতীর

বাথরুমে টেনে এনে সঙ্গমের চেষ্টা, আপত্তিতে এই পরিণতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০১৭, ১৪:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০১৭, ১৪:৪৪

options
link
সঙ্গমে নারাজ, প্রেমিকের যৌনাঙ্গে কোপ যুবতীর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকদিনের প্রেম। কিন্তু কিছুতেই তা আর বিয়েতে গড়াচ্ছে না। প্রথমে বিয়ের চাপ। তারপর জোর করে সঙ্গমের চেষ্টা। শেষে তাতেও সফল না হয়ে প্রেমিকের যৌনাঙ্গ কাটলেন এক যুবতী। দিল্লির মঙ্গলপুরির এ ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

[ বিশ্বের সবচেয়ে হালকা উপগ্রহ নিয়ে রওনা দিল ইসরোর রকেট ]

Advertisement

ফেরার ওই যুবতীর নামে মঙ্গলপুরি থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বছর ৩৫-এর ওই ব্যক্তি পেশায় ছোট ব্যবসায়ী। ঘটনার দিন বেশ রাত করেই বাড়ি ফেরেন তিনি। প্রেমিকার বাড়ি কাছেই। সেই রাতেই প্রেমিকার বউদি খবর দেন যে, জরুরি দরকার আছে। তিনি যেন প্রেমিকার সঙ্গে দেখা করেন। তড়িঘড়ি প্রেমিকার বাড়ি গিয়ে হাজির হন ওই ব্যক্তি। বছর বাইশের ওই যুবতী তখন তাঁকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন। কিন্তু ওই ব্যক্তি জানান, তাঁদের সম্পর্ক কখনই তাঁর বাড়ির লোক মেনে নেবে না। এরপরই নাটকীয়ভাবে ঘটনার পটপরিবর্তন। জোর করে ওই ব্যক্তিকে বাথরুমে টেনে নিয়ে যান তাঁর প্রেমিকা। প্রথমে নিজে সমস্ত পোশাক খুলে ফেলেন ওই যুবতী। তারপর প্রেমিককে সঙ্গমের জন্য জোর করেন। কিন্তু এরকম মিলনে নারাজ ছিলেন ওই ব্যক্তি। তখন রান্নাঘর থেকে ছুরি এনে, প্রেমিকা বলেন যে সঙ্গম না করলে তিনি নিজের জীবন শেষ করে দেবেন। তারপরেও এ বিষয়ে কোনও আগ্রহ দেখাননি ওই ব্যক্তি। এরপরই রীতিমতো ক্রুদ্ধ হয়ে ওই ব্যক্তির যৌনাঙ্গে ছুরি দিয়ে কোপ দেন মহিলা।

স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস স্বামীর, তারপর… ]

মারাত্মক জখম ওই ব্যক্তিকে পরে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, আপাতত তিনি সংকটমুক্ত। রক্তক্ষরণ থামানো সম্ভব হয়েছে। কিন্তু ছিন্ন যৌনাঙ্গ ফের জোড়া লাগানো সম্ভব হবে কিনা, তা নিয়ে নিশ্চিত নন চিকিৎসকরা। ফেরার ওই মহিলার নামে নির্দিষ্ট ধারায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, প্রেমের বিষয়ে ভীষণই পজেসিভ ছিলেন ওই মহিলা। কিন্তু যখন জানতে পারেন যে, ছেলেটির বাড়ি থেকে এ সম্পর্ক মেনে নেবে না, তখনই মরিয়া হয়ে ওঠেন। সেই হতাশা থেকেই এ কাজ বলে মনে করা হচ্ছে। আপাতত ওই মহিলা কোথায় লুকিয়ে থাকতে পারেন, তারই খোঁজ চালাচ্ছে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.