সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’হাতে দেশরক্ষার ভার৷ আবার সেই দু’হাতই মাখা স্নেহ,মমতায়৷ শুধু রাইফেল হাতে গুলি ছুঁড়ে শত্রুদের ঘায়েল করা নয়৷ এবার সেই অস্ত্র ধরা হাত দিয়েই স্নেহের স্পর্শ মাখিয়ে দিচ্ছেন শিশুদের গালে, মাথায়৷ ছবিটা সাম্প্রতিক জম্মু-কাশ্মীরের৷ যে জায়গার রাজনৈতিক পরিচয় বদলে গিয়েছে একদিনেই৷ আলাদা, পৃথক এই তকমাগুলো ঝেড়ে ফেলে ভারতের আর পাঁচটা জায়গার মতো আপন হয়ে উঠেছে টিউলিপ উপত্যকা৷ সেনাবাহিনীর ভারী বুটের শব্দে আর ত্রস্ত নন উপত্যকার মানুষজন৷ বরং তাঁদের বন্ধু হিসেবে এবার কাছে পাচ্ছেন সাধারণ নাগরিকরা৷
[আরও পড়ুন: ইদ ও স্বাধীনতা দিবসের মধ্যে জঙ্গি হামলার আশঙ্কা, কাশ্মীরে জারি চরম সতর্কত]
সোমবার কেন্দ্রীয় সিদ্ধান্তে জম্মু-কাশ্মীরে বিশেষ রাজ্যের মর্যাদা সংক্রান্ত ৩৭০ ধারা অবলুপ্ত করে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়া হয়েছে৷ এই সিদ্ধান্তের পর সেখানে সাময়িক অশান্তি তৈরি হতে পারে, এই আশঙ্কায় উপত্যকাজুড়ে মোতায়েন করা হয়েছে বহু বাড়তি সেনা৷ জারি ছিল কারফিউ৷ শুক্রবার থেকে তা উঠে অবশ্য সবটা স্বাভাবিক হয়েছে৷ তবে এত সেনা দেখে এখনও আতঙ্কিত শিশুরা৷
এমনই আবহে শ্রীনগরের রাস্তায় দেখা গেল সেই বিরল দৃশ্য৷ এক মহিলা সিআরপিএফ জওয়ানের সঙ্গে এক শিশুর করমর্দনের ছবি৷ জওয়ানের পরনে উর্দি, মাথায় টুপি, এক হাতে ভারী রাইফেল, আরেক হাত শিশুর করতলে৷ উভয়েরই মুখে হাসি৷ চোখে নির্ভরতা৷ এক চিত্রগ্রাহকের ক্যামেরাবন্দি এই ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ আর তা নেটিজেনদের প্রভূত প্রশংসা কুড়িয়েছে৷
[আরও পড়ুন: কথা রাখলেন মোদি-শাহ, শীঘ্রই উপত্যকায় বসছে প্রথম বাণিজ্য সম্মেলন]
আসলে সেনা, পুলিশ – এরা বরাবরই কাশ্মীরবাসীর আতঙ্কের কারণ, কখনও বিরক্তিরও৷ চিরকাল এরাই দমনপীড়ন নীতি চালিয়ে এসেছে বলে অভিযোগ সেখানকার সাধারণ মানুষের৷ অনেকেই মনে করেন নিরাপত্তা দেওয়ার নাম করে আসলে দাপট দেখানোই দস্তুর হয়ে দাঁড়িয়েছিল সেনাবাহিনীর কাছে৷ কিন্তু এবার রাজনৈতিক পট বদলে এসব ভাবনাতেও আমূল বদল আনতে সক্রিয় প্রশাসন৷ কাশ্মীরবাসীর স্বার্থেই যে কেন্দ্রের এমন পদক্ষেপ, সেটাই বারবার বোঝাতে চাইছেন কেন্দ্রের নেতারা৷ বোধহয়, তারই সূচনা করে দিল এই ছবিটি৷ একে অন্যের সঙ্গে একেবারেই বন্ধুত্ব, মায়ামমতার সম্পর্কে বাঁধা পড়ার এইই শুরু৷
সর্বশেষ খবর
-
স্মৃতিভ্রষ্টতার অসুখ ভুগছে মানুষ, প্রত্যাবর্তন সম্ভব?
-
লাহোর-করাচি থেকে অ্যাকটিভ ভারতীয় সিম! বাংলায় ধৃত তিন পাকচরকে জেরায় চাঞ্চল্যকর তথ্য
-
পর্দায় দেশভাগের যন্ত্রণা, দর্শকদের মন কতটা ছুঁল আমির-সানির ‘বাটোয়ারা ১৯৪৭’?
-
র্যাপিডোয় যৌন হেনস্তা! বাইক চালানোর ফাঁকে আপত্তিকর স্পর্শ চালকের, ভিডিও করলেন যাত্রী
-
‘এবার বিনামূল্যে হাঁটু-হিপ প্রতিস্থাপনও’! আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার উদ্বোধন শুভেন্দুর