সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র এক বছরের ব্যবধানে বাবা ও স্বামীকে হারিয়ে আতান্তরে পড়েছিলেন এক মহিলা। সাত বছরের মেয়েকে কীভাবে মানুষ করবেন, ভেবে পাচ্ছিলেন না। তখন ভাইয়েরাই উদ্যোগ নিয়ে পৈত্রিক সম্পত্তি থেকে মাসিক রোজগারের ব্যবস্থা করে দেন। কিন্তু ভালবেসে এক মুসলিম যুবককে বিয়ে করতেই ভোল বদলে যায় ভাইয়েদের। বোনকে ত্যাজ্য করে দেওয়াই শুধু নয়, পৈত্রিক সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত করা হয়। নিজের অধিকার ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা।
[শিরডি সাই মন্দিরে ভক্তদের পদক্ষেপেই তৈরি হবে বিদ্যুৎ]
জানা যাচ্ছে, ২০১০ সালে বাবাকে হারান সোনিয়া নামের ওই মহিলা। এক বছর পর ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান স্বামীও। ভাইয়েরাই উদ্যোগ নিয়ে বাবার সম্পত্তি তিন ভাইবোনের মধ্যে সমান ভাগ করে নেন এবং সেই সম্পত্তি থেকে সোনিয়াকে প্রতি মাসে একটা টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়। মেয়ের বয়স মাত্র সাত। রোজগার বলতেও তেমন কিছু নেই। স্বাভাবিকভাবেই ভাইদের প্রস্তাবে রাজিও হয়ে যান সনিয়া।
[পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেও সন্ন্যাসী হতে চায় এই কিশোর]
২০১২ সালে হাসান নামে এক মুসলিম যুবকের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। বেশ কয়েক মাস মেলামেশার পর বিয়ে করার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু সেই বিয়ে মেনে নিতে অস্বীকার করেন সোনিয়ার ভাইরা। বোনের সঙ্গে যাবতীয় সম্পর্কও ছিন্ন করে দেন। এমনকী, বাবার সম্পত্তি মাসে মাসে যে টাকা পেতেন সনিয়া, সেটাও বন্ধ করে দেওয়া হয়। সোনিয়া বলেন, ‘দ্বিতীয়বার বিয়ের পরও আমার জীবনযাত্রায় কোনও পরিবর্তন হয়নি। আমার স্বামী আমার ওপর জোর করে শর্তও চাপিয়ে দেননি। আমরা সবধর্মকেই শ্রদ্ধা করি। ভাইদের বোঝাবার চেষ্টা করেছিলাম। কিন্তু ওঁরা শোনেনি। উল্টে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়।’
[জানেন, কেন শ্রীকৃষ্ণের ১৬,১০৮ জন স্ত্রী ছিলেন?]
এই পরিস্থিতিতে নিজের অধিকার পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন সোনিয়া। ওই মহিলার অভিযোগ, দ্বিতীয়বার বিয়ে করার পর, তাঁর ভাইরা দলিল জাল করে তাঁর ভাগের সম্পত্তি হাতিয়ে নিয়েছে। যদিও সনিয়ার ভাইদের পাল্টা দাবি, সনিয়া এক মুসলিম যুবককে বিয়ে করেছেন। ধর্মও পাল্টে ফেলেছেন। তাই হিন্দু উত্তরাধিকার আইন মোতাবেক, পৈত্রিক সম্পত্তিতে তাঁর আর কোনও অধিকার নেই। আগামী ২৬ আগস্ট মামলার শুনানি।
সর্বশেষ খবর
-
‘যে কমিটিতেই থাকুক গ্রেপ্তার হবেন’, ফের গা ঢাকা দেওয়া নির্মল ঘোষকে কটাক্ষ অর্জুনের!
-
গ্যালাক্সি ছাড়ার আগে একের পর এক ফ্ল্যাট বিক্রি, সলমনের সম্পত্তির নতুন মালিক কারা?
-
দরজা খুলতেই আতঙ্ক! ড্রেনে পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ, চাঞ্চল্য শান্তিপুরে
-
১ সপ্তাহ ধরে নিখোঁজ! ইসিএলের কয়লা খনি থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবতীর পচাগলা দেহ
-
থ্রি মাস্কেটিয়ার্স! কন্ট্রোলার ওলিস, এমবাপে-দেম্বেলেদের নিয়ে ছুটছে ফ্রান্সের এক্সপ্রেস