Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Madhya Pradesh

প্রাক্তন প্রেমিকের সঙ্গে মিলে নতুন প্রেমিককে ‘খুন’, যুবতীকে ধরিয়ে দিল ছোটদের নোটবুক!

সামান্য 'ক্লু' থেকে কী করে সন্ধান মিলল ভয়ংকর হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা অভিযুক্তদের?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ২১:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১২, ২০২৬, ২১:৩৩

options
link
প্রাক্তন প্রেমিকের সঙ্গে মিলে নতুন প্রেমিককে ‘খুন’, যুবতীকে ধরিয়ে দিল ছোটদের নোটবুক! zoom
প্রতীকী ছবি।
Advertisement

সম্পর্ক ভেঙে গিয়েছিল। ফেসবুকে আলাপ হয়েছিল আরেক জনের সঙ্গে। ক্রমে তাঁর সঙ্গেই ঘন হচ্ছিল প্রেম! কিন্তু শেষে প্রাক্তন প্রেমিকের সঙ্গে মিলেই নতুন প্রেমিককে খুনের অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। আর সেই গ্রেপ্তারির নেপথ্যে একটি ছোটদের নোটবুক! এমনটাই দাবি পুলিশের।

জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম পাপ্পু ওরফে বীরু জাট। তিনি রাজস্থানের বাসিন্দা। মধ্যপ্রদেশের রাইসেন জেলার এক সেতুর তলায় বালির বস্তায় বাঁধা তাঁর দেহ উদ্ধার হয়। কিন্তু ততক্ষণে সেই দেহ প্রায় পচেই গিয়েছে। ফলে পুলিশ প্রাথমিক ভাবে কিছুই বুঝে উঠতে পারছিল না নিহতকে শনাক্ত করতে না পেরে। কিন্তু ঘটনাস্থল থেকে একটি চিরুনি, একটি ব্যাগ, একজোড়া জুতোর পাশাপাশি একটি ছোটদের নোটবুক পাওয়া যায়। সেই নোটবুকে লেখা শিশুর নাম সন্ধান করে পুলিশ তার গৃহশিক্ষকের সন্ধান পায়। আর তাঁর সূত্রেই জানা যায়, শিশুটির পরিবার বেশ কিছুদিন হল বাড়িতে নেই! এতেই সন্দেহ গাঢ় হয়। শেষে তাঁদের খোঁজ মেলে উজ্জ্বয়নীতে। শুরু হয় জিজ্ঞাসাবাদ। আর তাতেই জট খুলতে থাকে।

Advertisement

পুলিশের দাবি, ওই যুবতীর সঙ্গে পাপ্পুর পরিচয় সোশাল মিডিয়ায়। পরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এদিকে রিনা নাম্নী তাঁর প্রেমিকার প্রাক্তন প্রেমিক বিষয়টি জানতে পারেন। অভিযোগ, তিনি রিনারে খুনের উসকানি দিতে থাকেন। শেষপর্যন্ত একদিন ফাঁকা বাড়িতে আসার ‘টোপ’ দেওয়া হয়। আর তারপরই নাকি বেসবল দিয়ে পিটিয়ে খুন করা হয় পাপ্পুকে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.