সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজের জনধন অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে হতবাক হয়ে গিয়েছিলেন গাজিয়াবাদের শীতল যাদব৷ দিন আনি দিন খাই পরিবারের শীতল দেখেন তাঁর অ্যাকাউন্টে রয়েছে ১০০ কোটি টাকা৷ এত অর্থ কোথা থেকে তাঁর অ্যাকাউন্টে জমা হল, সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে তিনি৷ শেষমেশ গোটা বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে জানিয়েছেন তিনি৷
সারদা রোডের এসবিআই শাখায় জনধন অ্যাকাউন্ট রয়েছে শীতল যাদবের৷ একটি কোম্পানির প্যাকেজিং বিভাগে চাকরি করেন তিনি৷ মাসিক আয় ৫ হাজার টাকা৷ স্বামী জিলেদার সিংয়ের বেতনও খুব বেশি নয়৷ তা সত্ত্বেও কীভাবে এই বিপুল পরিমাণ অর্থ তাঁদের অ্যাকাউন্টে এল, ভেবেই পাননি তাঁরা৷ গত ১৮ ডিসেম্বরের ঘটনা৷ একটি বেসরকারি ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে যান শীতল৷ তখনই ব্যালেন্স দেখে চক্ষু চড়কগাছ৷ তাঁর অ্যাকাউন্টে রয়েছে ৯৯,৯৯,৯৯,৩৯৪ টাকা৷ নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি৷ এটিএম-এর লাইনে দাঁড়ানো এক ব্যক্তিকে জিজ্ঞেসও করেন, তিনি ঠিক দেখছেন কি না৷ তিনি নিশ্চিত করলেও বিশ্বাস হয় না শীতলের৷ সঙ্গে সঙ্গে আরও একটি এটিএম-এ ব্যালেন্স চেক করেন৷ ফল সেই একই৷ এরপর একাধিকবার ব্যাঙ্ককে গোটা ঘটনার কথা খুলে বলতে চেয়েছিলেন তিনি৷ কিন্তু ব্যাঙ্ককর্মীরা তাঁকে বারবার এড়িয়ে যান৷ অগত্যা জিলেদার সিদ্ধান্ত নেন, স্ত্রীর অ্যাকাউন্টের কথা প্রধানমন্ত্রীকে জানাবেন তাঁরা৷
জিলেদার জানান, “প্রধামন্ত্রীর কাছে এ বিষয়ে সাহায্য চেয়ে এক পরিচিত ব্যক্তিকে দিয়ে চিঠি লিখিয়েছি৷ সোমবার মোদির দপ্তরে তা পাঠিয়েও দিয়েছি৷ যে অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার উর্ধ্বসীমা ৫০ হাজার, সেখানে ১০০ কোটি টাকা কীভাবে এল, তা জানতে চেয়েছি৷”
সর্বশেষ খবর
-
বিধানসভার বিশেষ স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রুদ্রনীল, গুরুদায়িত্বে তৃণমূলের ৪ বিধায়কও
-
কিছুতেই মুচমুচে হচ্ছে না পকোড়া? ৫ সহজ ধাপ মেনে করুন সমস্যার সমাধান
-
টেকঅফের মুখে যান্ত্রিক ত্রুটি, দমদম বিমান বন্দরে কয়েক ঘণ্টা আটকে এয়ার ইন্ডিয়ার বিমান! যাত্রী বিক্ষোভ
-
মাঝআকাশে ইঞ্জিন বিকল! কলকাতা থেকে উড়ানের পরই ইন্ডিগোর বিমানে বিপত্তি, আতঙ্কে যাত্রীরা
-
আনকোরা হাতে গ্যারেজ থেকে নতুন গাড়ি বের করে সটান পুকুরে! কলকাতায় মর্মান্তিক মৃত্যু মহিলার