Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬
Bengaluru

বাথরুমে পড়ে রক্তাক্ত তরুণী, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য বেঙ্গালুরুতে

ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আধিকারিকরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৪, ২৩:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০২৪, ২৩:৩৬

options
link
বাথরুমে পড়ে রক্তাক্ত তরুণী, রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য বেঙ্গালুরুতে zoom
প্রতীকী ছবি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ বছরের এক তরুণীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুতে (Bengaluru)। বুধবার বাথরুমের ভিতরে তাঁর অচেতন দেহ পাওয়া যায়। দেখা যায় তাঁর গলা ও বাঁ হাতে ক্ষত। পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। যা থেকে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন ওই তরুণী।

ঠিক কী হয়েছিল? নিহত তরুণীর বাড়ির লোক জানিয়েছেন, বাথরুমে ঢোকার অনেকক্ষণ পরেও তিনি না বেরলে সকলের সন্দেহ হয়। তাঁর দাদা অনেকক্ষণ ধরে বাথরুমের দরজায় ধাক্কা দিতে থাকেন। কিন্তু শেষপর্যন্ত কোনও সাড়াই মেলেনি। অগত্যা দরজা ভেঙে ভিতরে ঢোকে তিনি। দেখতে পান মেঝেতে পড়ে রয়েছে তাঁর দেহ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ঘুমের মধ্যেই তরুণীকে কোপালেন যুবক!]

এদিকে পুলিশ আত্মহত্যা বলে সন্দেহ করলেও তরুণীর মার দাবি, তাঁর মেয়ে এমন পথ বেছে নিতে পারেন না। পেশায় সমাজকর্মী ওই মহিলাকে বলতে শোনা যায়, ”আমি অনেক ভালোবাসা দিয়ে ওকে বড় করেছি। পরিস্থিতি যাই হোক, তার মোকাবিলা করার ক্ষমতা ছিল ওর। আমাকে সব কথাই খুলে বলত। বুঝতে পারছি না, কী হল হঠাৎ। আমি ন্যায় চাই। আমার মেয়ে অত্যন্ত সাহসী ছিল।” এদিকে পুলিশের তরফে জানানো হয়েছে, সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তবেই নিশ্চিত করে বলা যাবে ওই তরুণী খুন হয়েছেন নাকি এটা আত্মহত্যার ঘটনা।

[আরও পড়ুন: ‘এককালে মোদিকে কত সাহায্য করেছি!’ ভোটপ্রচারে প্রধানমন্ত্রীর আক্রমণে আক্ষেপ পওয়ারের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.