Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬

পরপর তিনবার ধর্ষণ এক তরুণীকে, চাঞ্চল্য ছত্তিশগড়ে

পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৭, ০৯:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৭, ০৯:২৯

options
link
পরপর তিনবার ধর্ষণ এক তরুণীকে, চাঞ্চল্য ছত্তিশগড়ে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবার নয়, রাস্তায় বেরিয়ে তিন-তিনবার ধর্ষণের শিকার হতে হল এক তরুণীকে। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে। খোদ রাজধানীর বুকে এমন ঘটনায় বিজেপিশাসিত এই রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[‘হিন্দু বলেই মৃত্যু অমরনাথ যাত্রীদের, কেন এ কথা বলা হচ্ছে না?’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে, নির্যাতিতা ওই তরুণীর বাড়ি রায়পুর লাগোয়া বালোডাবাজার জেলার ভাতাপাড়া এলাকায়। রায়পুরের রাভাভাতা এলাকায় একাই থাকেন তিনি। নিজের বয়ানে ওই তরুণী জানিয়েছেন, স্থানীয় একটি মন্দিরের কাছে অটোর জন্য অপেক্ষা করছিলেন তিনি। সেইসময়ে তাঁর পূর্ব পরিচিত এক অটোচালক সেখানে আসে এবং ওই অটোচালক বলে, ওই তরুণী যেখানে যাবেন, সেও সেই দিকেই যাচ্ছে। এরপরই অটোয় ওঠেন ওই তরুণী। কিন্তু, গন্তব্যের বদলে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে ওই অটোচালক এবং ওই তরুণীকে রাভাভাতা এলাকাতেই নামিয়ে দিয়ে চলে যায়। এই ঘটনার কথা কাউকে বললে, ফল ভালো হবে না বলে হুমকিও দেয় ওই অটোচালক। ঘটনার পর রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন ওই তরুণী। বন্ধুর বাড়ি যাওয়ার জন্য অন্য একটি অটো ওঠেন তিনি। কিন্তু, এবার আরও ভয়াবহ অভিজ্ঞতা হয় ওই তরুণীর। চলন্ত অটোতেই চালক লক্ষ্মী নারায়ণ ও তাঁর এক বন্ধু মিলে তাঁকে ফের ধর্ষণ করে। এরপর রাভাভাতা এলাকায় ফিরে আসেন ওই তরুণী। কিন্তু, তাতেও  রেহাই পাননি তিনি। কালু ও রোহিত নামে দুই যুবক তৃতীয়বার ধর্ষণ করে ওই তরুণীকে।

[এই মুসলিম চালকের জন্যই প্রাণে বাঁচলেন অমরনাথ যাত্রীরা]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার এই ঘটনাটি ঘটেছে। কিন্তু একাধিকবার ধর্ষিত হওয়ার পর ওই তরুণী এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন, যে পুলিশে অভিযোগ জানানোর সাহস পাননি। শেষপর্যন্ত রবিবার থানায় অভিযোগ করেন ওই তরুণী। পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.