সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন সন্তানের সামনেই ৩৫ বছর বয়সি এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। নারকীয় এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। এই ঘটনায় মূল দুই অভিযুক্ত সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালক। ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, ধৃতরা এর আগেও অনেক অপরাধের সঙ্গে যুক্ত ছিল।
[ভারত-ইজরায়েল নয়া বন্ধুত্বে উদ্বেগের ছায়া পাকিস্তানে]
নির্যাতিতা মহিলা সিকিমের বাসিন্দা। স্বামীকে সঙ্গে নিয়ে স্থানীয় গাজুওয়াকা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগকারিণী জানিয়েছেন, গত সোমবার রাতে তাঁর স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন। তিন সন্তানকে নিয়ে ভানোজিথোটার বাড়িতে একাই ছিলেন তিনি। তখন তাঁর বাড়িতে হামলা চালায় ওই চার অভিযুক্ত। সন্তানদের সামনে দু’জন তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।
[এবার ভুঁড়িতেই আটকে যাবে আইপিএস কর্তাদের পদোন্নতি]
গাজুওয়াকা থানার পুলিশ আধিকারিক টি ইমানুয়েল রাজু জানান, সন্তানদের সামনেই দু’জন ওই মহিলাকে ধর্ষণ করে। অন্য কাউকে বিষয়টি জানালে আরও ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়। পালানোর আগে মহিলার থেকে ৬৫০ টাকা ছিনতাই করে পালায় অভিযুক্তরা। ওই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে চার জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘মাঠেই স্মরণ করো ফকল্যান্ড শহিদদের’, ইংল্যান্ড যুদ্ধের আগে মেসিদের বার্তা আর্জেন্টিনার প্রবীণ সেনাদের
-
দীর্ঘ টালবাহানার পর আজই ডিজে মামলায় অভিষেকের কণ্ঠস্বর রেকর্ড, পৌঁছলেন বিধাননগর আদালতে
-
‘ব্রেকআপ নিয়ে বন্ধুরা মজা করে, প্রেমিকাকে ফিরিয়ে দিন’, ট্রেনের উপর উঠে চিৎকার যুবকের, তারপর…
-
আজও টাটকা ‘৮৬-র ক্ষত! এবার আর্জেন্টিনাকে হারিয়ে ‘বদলা’? আরও বড় লক্ষ্য ট্রেভর মর্গানের
-
বারণ সত্ত্বেও লাগাতার ক্লিক, পাপারাজ্জিদের চোখরাঙানি মৌনীর! ভাইরাল ভিডিও