Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬

তিন সন্তানের সামনেই ধর্ষণ মহিলাকে, গ্রেপ্তার ৪

নারকীয়!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৭, ১১:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০১৭, ১১:৫১

options
link
তিন সন্তানের সামনেই ধর্ষণ মহিলাকে, গ্রেপ্তার ৪ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন সন্তানের সামনেই ৩৫ বছর বয়সি এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল। নারকীয় এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। এই ঘটনায় মূল দুই অভিযুক্ত সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালক। ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সূত্রের খবর, ধৃতরা এর আগেও অনেক অপরাধের সঙ্গে যুক্ত ছিল।

[ভারত-ইজরায়েল নয়া বন্ধুত্বে উদ্বেগের ছায়া পাকিস্তানে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নির্যাতিতা মহিলা সিকিমের বাসিন্দা। স্বামীকে সঙ্গে নিয়ে স্থানীয় গাজুওয়াকা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগকারিণী জানিয়েছেন, গত সোমবার রাতে তাঁর স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে ছিলেন। তিন সন্তানকে নিয়ে ভানোজিথোটার বাড়িতে একাই ছিলেন তিনি। তখন তাঁর বাড়িতে হামলা চালায় ওই চার অভিযুক্ত। সন্তানদের সামনে দু’জন তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।

[এবার ভুঁড়িতেই আটকে যাবে আইপিএস কর্তাদের পদোন্নতি]

গাজুওয়াকা থানার পুলিশ আধিকারিক টি ইমানুয়েল রাজু জানান, সন্তানদের সামনেই দু’জন ওই মহিলাকে ধর্ষণ করে। অন্য কাউকে বিষয়টি জানালে আরও ভয়াবহ পরিণতির হুমকি দেওয়া হয়। পালানোর আগে মহিলার থেকে ৬৫০ টাকা ছিনতাই করে পালায় অভিযুক্তরা। ওই নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে চার জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যেকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধর্ষণ ও খুনের হুমকি দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.