সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ মাসের শিশুপুত্রকে খুন করেছেন মা নিজেই! চাঞ্চল্যকর ঘটনা তামিলনাড়ুতে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত মা’কে। একই সঙ্গে গ্রেপ্তার ওই মহিলার সমকামী সঙ্গিনীও। জানা গিয়েছে, মৃত শিশুর বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই দুই মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার চিন্নাতি গ্রামে। গত ৫ নভেম্বর অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৫ মাস বয়সি ওই শিশুকে। কিন্তু হাসপাতালে পৌঁছলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শিশুটির বাবা সুরেশকে প্রাথমিকভাবে হাসপাতাল থেকে জানানো হয়, স্তন্যপানের সময়েই শ্বাসরোধ হয়ে যায় তাঁর পুত্রের। তার জেরেই মৃত্যু হয়েছে একরত্তির। শিশুটির নিথর দেহ কবরস্থও করা হয়।
কিন্তু পুত্রের মৃত্যুর পরেই স্ত্রী বারাথির ফোনে বেশ কিছু ছবি এবং ভয়েস মেসেজ খুঁজে পান সুরেশ। সেখান থেকেই তিনি জানতে পারেন, সুমিত্রা নামে এক মহিলার সঙ্গে বছর তিনেক ধরে সম্পর্কে রয়েছেন বারাথি। কিন্তু ৫ মাস আগে সন্তান জন্মের পর থেকে সেই সম্পর্কে অবনতি ঘটে। কারণ শিশুপুত্রকে নিয়ে ব্যস্ত বারাথি একদমই সময় দিতে পারতেন না সুমিত্রাকে। সেই নিয়ে অশান্তি বাড়ে সমকামী যুগলের মধ্যে।
তাই ঠান্ডা মাথায় শিশুটিকে খুনের ছক কষেন দু’জনে। খুনের পরিকল্পনা করতে ফোনে কথা বলছেন বারাথি এবং সুমিত্রা, এমন রেকর্ডিংও জোগাড় করেন সুরেশ। তার ভিত্তিতেই পুলিশে অভিযোগ দায়ের হয়। জেরার মুখে বারাথি অবশ্য খুনের কথা স্বীকার করেন। গ্রেপ্তার করা হয় তাঁকে। তারপর তাঁর বয়ানের ভিত্তিতে গ্রেপ্তার করা সুমিত্রাকেও। আপাতত তদন্ত চালাচ্ছে কেলামঙ্গলাম থানার পুলিশ। উল্লেখ্য, সুরেশ এবং বারাথির দু’টি কন্যাসন্তানও রয়েছে।
সর্বশেষ খবর
-
ইন্ডিয়া জোটে বড়সড় অশান্তি, ‘বেইমান’ ওমর আবদুল্লার সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে কংগ্রেস
-
নেপালের বন্যার থাবা ভারতেও, নিখোঁজ অন্তত ১৪! ‘নারায়ণী রহস্যে’ বিপদ বাড়ছে উত্তরপ্রদেশ-বিহারে
-
বলিউড ছেড়ে চাষে মন, পাহাড়-জঙ্গলে বাস, কোথায় ‘রাজ’ ছবির সেই ‘সুন্দরী অশরীরী’ মালিনী?
-
এবার কল্যাণী এইমস পর্যন্ত ছুটবে বারাকপুর মেট্রো! বড় ইঙ্গিত অর্জুন সিংয়ের
-
‘মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই’, বিহারে ছাত্রবিক্ষোভে ৬ বছরের শিশু, ‘আটক’ করল পুলিশ