Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬

প্রকাশ্যে স্বামীর সামনে শ্লীলতাহানি মহিলার, প্রতিবাদে ফাটল মাথা

মহিলা হেঁটে কিছুটা এগিয়ে যেতে তাঁর ওরনা ধরে টানাটানি করে দুষ্কৃতীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৬, ১৯:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২১, ২০১৬, ১৯:০৪

options
link
প্রকাশ্যে স্বামীর সামনে শ্লীলতাহানি মহিলার, প্রতিবাদে ফাটল মাথা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে স্বামীর সামনেই গুন্ডাদের হাতে শ্লীলতাহানির শিকার হতে হল এক মহিলাকে। প্রতিবাদ করলে লাঠি দিয়ে মেরে  মাথা ফাটিয়ে দেওয়া হল ওই মহিলার। উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার একটি বাজারের ঘটনা।

স্থানীয় সূত্রে খবর, ওই দম্পত্তি বাজারের মধ্যে কোনও একটি ঠিকানা জিজ্ঞাসা করছিলেন। এরপরই যখন বাজার দিয়ে ওই মহিলা হেঁটে কিছুটা এগিয়ে গেলে তাঁর ওরনা ধরে টানাটানি করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে লাঠি দিয়ে মেরে মহিলার মাথা ফাটিয়ে দেয় গুণ্ডারা। গুরুতর জখম হন ওই মহিলা। এই লজ্জাজনক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। আপনিও দেখুন সেই ভয়ানক ভিডিও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভিডিও দেখে একজন হামলাকারীকে চিহ্নিত করা গেছে। যার নাম আনন্দ যাদব। দেখা গেছে, ওই ব্যক্তি মহিলাকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্যও করছিলেন। ঘটনার বিষয়ে এই দম্পত্তি থানায় অভিযোগ দায়ের করলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.