সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইতে স্বামীর সামনেই গণধর্ষণের শিকার হলেন এক মহিলা৷ ঘটনায় আট অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ৷
জানা গিয়েছে, সোমবার রাতে যুবতী এবং তাঁর স্বামী আম্বলিতে ভাড়া বাড়ির সন্ধানে গিয়েছিলেন৷ বাড়ি খোঁজার কাজে তাঁদের সাহায্য করছিলেন একজন মহিলা ‘ব্রোকার’৷ বাড়ি খুঁজতে রাত হওয়ায় তাঁরা ওই রাতে মহিলার বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন৷ কিন্তু তাঁদের এই সিদ্ধান্তই বিপদ ডেকে আনে৷ অভিযোগ, গভীর রাতে ওই বাড়িতে আটজন যুবক প্রবেশ করে এবং স্বামীর সামনেই ওই যুবতীকে ধর্ষণ করে৷
এরপর যুবতী এবং তাঁর স্বামী আম্বলি থানায় অভিযোগ জানান৷ মঙ্গলবার আট অভিযুক্তকেই গ্রেফতার করে পুলিশ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, এই আট অপরাধীর মধ্যে একজনের বিরুদ্ধে আগেও পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল৷ জানা গিয়েছে, অপরাধীদের প্রত্যেকের বয়সই ২০ থেকে ২৫-এর মধ্যে৷
বর্তমানে ধর্ষিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা স্থিতিশীল৷
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের