সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোড সাইড রোমিওকে পাত্তা দেননি যুবতী। দীর্ঘদিন ধরে তাঁর পিছনে পড়ে থেকেও কোনও সুবিধা করতে না পারায় শেষপর্যন্ত যুবতীকে কুপিয়ে খুন করল রোমিও। রোমহর্ষক ঘটনাটি ঘটেছে পুণের রাজপথে।
[নাগরিকপঞ্জির সিংহভাগ জুড়ে সীমান্ত লাগোয়া বাসিন্দারা, তালিকায় নেই ভূমিপুত্ররাই]
শনিবার সকালে প্রতিদিনের মতো কর্মক্ষেত্রের উদ্দেশে রওনা দেন বছর কুড়ির প্রাচী জাদে। নিজের স্কুটিতে যাওয়ার সময়ই তাঁকে বাইকে অনুসরণ করতে থাকে অভিযুক্ত যুবক আকাশ পাওয়ার। অভিযোগ, বেশ কয়েকবছর ধরেই প্রাচীকে উত্ত্যক্ত করছিল আকাশ> এনিয়ে তরুণীর পরিবারের তরফে থানায় অভিযোগও দায়ের হয়। কিন্তু আকাশ গ্রেপ্তার হয়নি। উলটে পুলিশি অভিযোগের খবর পেয়ে আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছিল। পুণের ভিওয়াণ্ডি এলাকায় প্রাচীর বাড়ির। আকাশের কুকীর্তির কাছে এলাকবাসীরও অজানা ছিল না। একদিন এলাকার লোকজনও আকাশকে ডেকে সাবধান করে দেন। তবে তাতে লাভ হয়নি।
[চোখমুখে আঠা লাগিয়ে শ্বাসরোধ করে স্ত্রীকে খুন স্বামীর]
জানা গিয়েছে, প্রায়ই সকালে প্রাচীর বাড়ির কাছে মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে থাকে আকাশ। তরুণী বাড়ি থেকে বেরলেই তাঁকে অনুসরণ করতে শুরু করে। তবে শনিবার কিন্তু খুনের পরিকল্পনা নিয়েই বেরিয়েছিল আকাশ। বাইকের পিছনের সিটের নিচে একটি ছুরি ও আরেকটি ছিল তার পকেটে। সকাল আটটা থেকে প্রাচীর বাড়ির অদূরে দাঁড়িয়ে পাহারা দিতে শুরু করে। এগারোটার কিছু আগে প্রাচী বের হলে রাস্তায় নামে আকাশ। অভিযোগ, রাজপথের মধ্যে প্রায় জোর করে প্রাচীর স্কুটির পথরোধ করে। স্কুটি থেকে নামানোর জন্য হাত ধরে টানাটানিও শুরু করে। সাফ জানায়, প্রাচী আজ তার সঙ্গে না গেলে আর কোনওদিন কারওর সঙ্গে যেতেই পারবে না। ওই তরুণী কিছু বুঝে ওঠার আগেই ছুরিকাহত হন। এলোপাথাড়ি ছুরির কোপ মারতে থাকে আকাশ। প্রাচী রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়তেই চম্পট দেয় অভিযুক্ত। প্রত্যক্ষদর্শী দুজন আহত তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পথচলতি কোনও গাড়িই সাহায্যের জন্য থামেনি। পরে থানায় খবর দিলে পুলিশ তরুণীকে তড়িঘড়ি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাচীর বাড়িতেও খবর যায়। আকাশের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন মৃতের অভিভাবকরা। তল্লাশিতে নেমে সন্ধের মধ্যেই বন্ধুর বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। নৃশংস খুনের পর বন্ধুর বাড়িতেই লুকিয়ে বসেছিল সে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ও ৩৪১ ধারায় মামলা রুজু হয়েছে।
সর্বশেষ খবর
-
উত্তরপ্রদেশে পুলিশ-গ্যাংস্টার ধুন্ধুমার গুলির লড়াই, এনকাউন্টারে খতম ৪ দুষ্কৃতী, আহত তিন পুলিশকর্মী
-
‘আমার দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নয়, ব্যক্তিগত’, বৃষ্টিস্নাত কলকাতায় ছবির প্রচারে বললেন ইমতিয়াজ
-
ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার সিরিজ হার, অধিনায়ক হিসাবেও জয়হীন, কী সাফাই শ্রেয়সের?
-
রাতভর প্রবল বৃষ্টিতে জেরবার কলকাতা, জলমগ্ন বহু এলাকা, রাজ্যজুড়ে জারি সতর্কতা
-
ট্রাম্পের চাপে লাল কার্ড বাতিল, কিন্তু হ্যারি কেনদের আবেদন খারিজ ফিফার! বিশ্বকাপে ফের বিতর্ক