Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬

মোদির সিদ্ধান্তে বিরক্ত, পোশাক খুলে প্রতিবাদ তরুণীর

অপেক্ষা করতে করতেই আচমকাই নিজের জামা খুলে ফেলেন ওই তরুণী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৪, ২০১৬, ১৯:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৪, ২০১৬, ১৯:২৪

options
link
মোদির সিদ্ধান্তে বিরক্ত, পোশাক খুলে প্রতিবাদ তরুণীর zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সারা দেশ মোদির সিদ্ধান্তের তারিফ করছে। রাজনৈতিক কাজিয়া অবশ্য চলছে। কিন্তু সাধারণ মানুষের অনেকাংশেই প্রধানমন্ত্রীর পক্ষেই। ভোগান্তি হলেও দেশের স্বার্থে এ সিদ্ধান্ত মেনে নিচ্ছেন অসংখ্য দেশবাসী। কিন্তু এর মধ্যেই ব্যতিক্রমী পদক্ষেপ এক তরুণীর। এটিএম লাইনে দাঁড়িয়েই প্রায় নগ্ন হয়ে প্রতিবাদ জানালেন তিনি।

পুলিশ সূত্রের খবর, নয়াদিল্লির ময়ূর বিহারের ফেজ থ্রি-তে একটি এটিএমের সামনে দাঁড়িয়ে ছিলেন ওই তরুণী।naked-atm-2_web প্রত্যাশিতভাবেই লাইন ছিল দীর্ঘ। কাজ হচ্ছিল স্বাভাবিক গতিতেই। কিন্তু লোকের চাপ বেশি থাকায় ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন বহু মানুষ। অজগরের মতো লাইন চলেছিল এঁকে বেঁকে। আর অপেক্ষা করতে করতেই আচমকাই নিজের জামা খুলে ফেলেন ওই তরুণী।

Advertisement

ঘটনার আকস্মিকতায় হতচকিত হয়ে যান উপস্থিত মানুষ। খবর দেওয়া হয় গাজিপুর থানায়। পরে মহিলা পুলিশ এসে তাঁকে নিয়ে যান। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মোদির নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদেই তাঁর এই পদক্ষেপ। অবশ্য এতে লাভই হয় ওই তরুণীর। কাছাকাছি একটি এটিএমে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখান থেকে টাকা তুলতে পারেন তিনি।

মোদি যেমন আচমকা সিদ্ধান্তে গোটা দেশকে চমকে দিয়েছেন। ততটাই হতচকিত করে এই তরুণী যেন এটিএমের লম্বা লাইনের অপেক্ষা উপেক্ষা করেই কাজ হাসিল করলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.