সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন ৩১ ডিসেম্বরের পর মানুষের কাছে বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট থাকলে তা বদল করা যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায়৷ ৮ তারিখের ঘোষণা মতে আরবিআইয়ে টাকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩১ মার্চ৷ কিন্তু নতুন বছরে আরবিআইয়ে বাতিল টাকা জমা দিতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়লেন দিল্লির এক মহিলা৷ আরবিআই তাঁর বাতিল টাকা নিতে অস্বীকার করলে তিনি আরবিআইয়ের গেটের মুখেই নগ্ন হয়ে প্রতিবাদ করেন৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে৷
জানা গিয়েছে, এদিন এক দরিদ্র মহিলা তাঁর সন্তানকে নিয়ে আরবিআইয়ে উপস্থিত হন৷ সেখানে মেন গেটে নিরাপত্তারক্ষীরা তাঁকে ব্যাঙ্কের অভ্যন্তরে প্রবেশ করতে বাঁধা দেন৷ আর্থিক অনটনে ভুগতে থাকা মহিলা এই ঘটনায় রীতিমতো বিরক্ত হয়ে যান৷ বহুবার নিরাপত্তারক্ষীদের কাছে বাতিল টাকা জমা করার আর্জি জানানোর পরেও তিনি অসফল হন৷ আর এরপরেই মেজাজ হারিয়ে নগ্ন হয়ে রিজার্ভ ব্যাঙ্কের মূল লোহার গেটের সামনে প্রতিবাদ দেখাতে থাকেন তিনি৷ এই ঘটনার পরই পুলিশে খবর দেওয়া হয় আরবিআইয়ের পক্ষ থেকে৷ পুলিশ এসে মহিলা এবং তাঁর সন্তানকে থানায় নিয়ে যায়৷
সংসদ ভবনের সামনেই অবস্থিত এই রিজার্ভ ব্যাঙ্কের সামনে এই নাটকীয় ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে রাজধানী৷ বাতিল নোট আরবিআইয়ে জমা করতে না পেরে মহিলার পাশাপাশি অন্যান্য বহু ব্যক্তিরাও সমস্যার সম্মুখীন হয়েছেন বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার