সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী দ্বিতীয়বার বিয়ে করেছে৷ এই অপরাধে তাঁর গায়ে অ্যাসিড ছুড়ল স্ত্রী৷ জম্মুর কাথুয়া জেলার বানি শহরের এই ঘটনায় অ্যাসিডে আহত হয়েছেন স্ত্রীও৷ দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে৷
১০ বছর আগে শামিমা আখতারের সঙ্গে নিকাহ হয়েছিল মহম্মদ দীনের৷ কয়েকদিন আগেই অন্য এক মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মহম্মদের৷ প্রথম স্ত্রী থাকা সত্বেও প্রেমিকাকে বিয়ে করেন জম্মুর কনস্টেবল৷ এতেই ক্ষিপ্ত হয়ে স্বামীর গায়ে অ্যাসিড ছোড়ে শামিমা৷ এই কাজে তাকে সাহায্য করে মহম্মদের মেয়ে ও দুই সঙ্গী৷
অ্যাসিড শামিমার গায়েও লাগে৷ দু’জনকেই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ শামিমার অবস্থা স্থিতিশীল হলেও মহম্মদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে৷ শামিমা, তার মেয়ে ও দুই সঙ্গীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের