সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”আমরা তোমার বোনকে পুড়িয়ে মেরে ফেলেছি।” স্বামীহারা এক তরুণীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করে তাঁরই বাপের বাড়িতে ফোন করে খবর দিল ভাশুর। এমনই অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত সুরেশকে গ্রেপ্তার করেছে। ঘটনা মধ্যপ্রদেশের (Madhya Pradesh) রতলামের।
জানা গিয়েছে, ছমাস আগে আত্মহত্যা করেছিলেন নিহত তরুণীর স্বামী। অভিযোগ, এর পর থেকেই নিহত যুবকের দাদা ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী করতেন তাঁর বিধবা স্ত্রী নির্মলাকে। দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন ওই তরুণী। দাবি, ভাইয়ের মৃত্যুর পর থেকেই নির্মলার প্রতি আক্রোশ জন্মায় অভিযুক্ত সুরেশের। গতকাল, শনিবার তিনি ভাতৃবধূকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে যান। আর সেখানেই তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় নির্মলার।
[আরও পড়ুন: ব্রিগেডে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠে’র আগে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর, কী বললেন?]
নির্মলার দাদার দাবি, ”আমরা সুরেশের থেকে ফোন পেয়েছিলাম। ও বলল, ‘আমরা তোমার বোনকে পুড়িয়ে মেরে ফেলেছি।’ ও আমার বোনকে তার স্বামীর মৃত্যুর জন্য দায়ী করত। আগেও খুন করার হুমকি দিয়েছিল। আমি ওকে আজই বাড়ি নিয়ে আসব ভেবেছিলাম।”
[আরও পড়ুন: দম্পতির পরিচয় দিয়ে মায়াপুরে হোটেল ভাড়া, সকালেই উদ্ধার মহিলার দেহ]
সর্বশেষ খবর
-
পুজোয় টইটইয়ের প্ল্যান? কলকাতার কাছেপিঠেই রয়েছে অপরূপ বিস্ময়, রইল ৫ গন্তব্যের খোঁজ
-
একাধিক তথ্যে অসঙ্গতি! সরল প্রকাশক, ভারতে প্রকাশিত হবে না সোনিয়ার ‘স্মৃতিকথা’?
-
মমতা পৌঁছতেই সভামঞ্চে বিশৃঙ্খলা! প্রায় বন্ধ ক্যাথিড্রাল রোড, নিজে গাড়ি পাস করালেন তৃণমূল নেত্রী
-
‘কলেজ পরিচালন সমিতিতে কেন বিজেপি প্রতিনিধি?’, ছাত্র সংসদ নির্বাচনের দাবি ঋতব্রতর
-
পুজোর আগে সাজবে কলকাতা, রাস্তা রং নিয়ে দোটানায় ইঞ্জিনিয়ারাই!